আজ, বুধবার | ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১১:৪৯

ব্রেকিং নিউজ :
আবার হামলার শিকার হলেন নাসীরুদ্দিন পাটওয়ারী মাগুরা থেকে প্রত্যাহার হলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ মাগুরায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন মিরপুরে বাসা থেকে বৃদ্ধার পচাগলা মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য মাগুরায় নতুন জেলা প্রশাসক হিসেবে যোগ দিচ্ছেন মোতাকাব্বীর আহমেদ আবার বাড়লো জ্বালানি তেলের দাম মাগুরায় চোরাই ৫টি মোটরসাইকেলসহ চোর সিণ্ডিকেটের এক সদস্য গ্রেফতার দুই মহাদেশ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এমপি মনোয়ার খান এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার

বিয়ে করতে ব্যর্থ হয়ে গৃহস্থের গবাদি পশুর সঙ্গে শত্রুতা!

মাগুরা প্রতিদিন ডটকম : মেয়ে বিয়ে দিতে রাজি না হওয়ায় এক কৃষক পরিবারের দুটি গরুকে বিষ খাইয়ে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনাটি মাগুরার শালিখা উপজেলার শ্রীহট্ট গ্রামে।

শ্রীহট্ট গ্রামের ক্ষতিগ্রস্ত কৃষক জানান, বৃহস্পতিবার সকালে তাদের গোয়ালে থাকা দুটি গরুর আকস্মিক মৃত্যু হয়। এ সময় গোয়ালের মধ্যে কীটনাশক মিশ্রিত কলা পাওয়া যায়। বিষাক্ত এই কলা খেয়েই গরু দুটির মৃত্যু হয়েছে বলে তারা ধারণা করছেন।

তিনি অভিযোগ করেন, বেশ কিছুদিন ধরে পুখুরিয়া গ্রামের রুবেল নামে এক বখাটে যুবক তাদের পরিবারের স্কুল পড়ুয়া মেয়েটিকে রাস্তাঘাটে বিয়ের প্রস্তাব নিয়ে নানাভাবে বিরক্ত করে আসছিল। এ ঘটনা জানার পর রুবেলকে সাবধান করে দেয়া হয়। কিন্তু এতে সে ক্ষুব্ধ হয়ে তাদের পরিবারের ক্ষয়ক্ষতি করবে বলে হুমকি দেয়।

এদিকে বৃহস্পতিবার দুটি মূল্যবান গরুর আকস্মিক মৃত্যুর ঘটনায় ওই বখাটে যুবক রুবেলের সম্পৃক্ততা রয়েছে বলে তারা ধারণা করছেন।

শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম জানান, বিষক্রিয়ায় গরু দুটির মৃত্যু হয়েছে কিনা ল্যাবরেটরি পরীক্ষার পর সেটি নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে যথাযথ ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানান।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology