আজ, বুধবার | ২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | সন্ধ্যা ৭:১৩

ব্রেকিং নিউজ :
মাগুরার খর্দ কছুন্দি গ্রামে বিক্ষোভ সমাবেশ মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ভিডিও চালু রেখে পুলিশ নির্যাতনের ঘটনায় সাবেক ছাত্রদল নেতা নয়ন গ্রেফতার শ্রীপুরে পল্লিবিদ্যুতের গাফিলতিতে দিনমজুরের মৃত্যু, দুই কর্মী সাময়িক বরখাস্ত মাগুরায় টিএসপি-ডিএপি সারের সংকট, চাহিদার তুলনায় বরাদ্দ কম মাগুরায় ৫ লাখ টাকার চুক্তিতে সিআইডি সেজে অপহরণের চেষ্টা -৭ জন গ্রেফতার জাসদ নেতা মাগুরার সাবেক উপজেলা চেয়ারম্যান এম এ আওয়াল আর নেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের হস্তক্ষেপে সংঘর্ষ এড়াল মহম্মদপুর বিএনপির দুইপক্ষ কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পায়নে মাগুরাকে এগিয়ে নিতে ঢাকায় উদ্যোক্তা কর্মশালা ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎ চলে আসায় বিদ্যুৎস্পৃষ্ট চোর

বোনের বাড়িতে গিয়ে মাগুরা সরকারি কলেজ শিক্ষার্থীর আত্মহত্যা

মাগুরা প্রতিদিন : রাজধানী ঢাকার খিলগাঁও বোনের বাড়ি বেড়াতে গিয়ে বনি নামে মাগুরার এক কলেজ শিক্ষার্থী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।

মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের অর্থনীতি বিভাগের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী বনি ইয়াসমিন (২১) মাগুরার শ্রীপুর উপজেলার দরিবিলা গ্রামের নুরুল ইসলামের মেয়ে।

বৃহস্পতিবার (৯ মে) সকালে খবর পেয়ে পুলিশ খিলগাঁও আনসার হেডকোয়ার্টারের ২৮৩/সি নম্বর বাসা থেকে মেয়েটির লাশ উদ্ধার করে।

খিলগাঁও থানার উপ-পরিদর্শক  মো. সিহাব বাহাদুর জানান, সকালে খবর পেয়ে ওই বাসার নিচতলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সেখানে ড্রয়িং রুমে ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় ছিল। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান,  বনি  ৩ সপ্তাহ আগে সে খিলগাঁও বোন মিরুন্নাহর ও দুলাভাই মো. রফিকুল ইসলামের বাসায় বেড়াতে যায়। গত রাত ১টার পর যেকোনো সময় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন ওই শিক্ষার্থী। তবে পরিবারের কেউ আত্মহত্যার কারণ জানাতে পারেনি।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology