আজ, মঙ্গলবার | ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১০:৩৯

ব্রেকিং নিউজ :
মাগুরা থেকে প্রত্যাহার হলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ মাগুরায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন মিরপুরে বাসা থেকে বৃদ্ধার পচাগলা মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য মাগুরায় নতুন জেলা প্রশাসক হিসেবে যোগ দিচ্ছেন মোতাকাব্বীর আহমেদ আবার বাড়লো জ্বালানি তেলের দাম মাগুরায় চোরাই ৫টি মোটরসাইকেলসহ চোর সিণ্ডিকেটের এক সদস্য গ্রেফতার দুই মহাদেশ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এমপি মনোয়ার খান এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার জঙ্গল সলিমপুরে র‍্যাব -পুলিশের ক্যাম্প বুলডোজারে গুঁড়িয়ে দিয়েছে ইয়াসিন বাহিনী

মহম্মদপুরে পাঙ্গাস মাছ খেয়ে একই পরিবারের ৪ জন হাসপাতালে

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরার মহম্মদপুর উপজেলার ভবানিপুর গ্রামে পাঙ্গাস মাছ খেয়ে অন্ত:সত্তা নারীসহ ৪ জন অসুস্থ্য হয়ে পড়েছেন। গুরুতর অবস্থায় তাদের মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

চিকিত্সাধিন রোগিদের সাথে কথা বলে জানা যায়, মহম্মদপুর উপজেলার ভবানিপুর গ্রামের আকতার মোল্যার ছেলে সামাদ মোল্যা শনিবার বিকালে ঝামা বাজার থেকে একটি পাঙ্গাস মাছ ক্রয় করেন। পরে রাতের বেলা তিনিসহ বাড়ির অন্যান্যরা ওই মাছের তরকারি খেয়ে অসুস্থ্য হয়ে পড়লে সামাদ মোল্যা, স্ত্রী তাহেরা বেগম, অন্ত:সত্তা মেয়ে পূর্ণিমা এবং ছেলে মহব্বত উল্লাহকে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ বিষয়ে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিত্সক কাজী আবু আহসান বলেন, বাজার থেকে কেনা মাছটিতে ক্ষতিকর কিছু থাকার কারণে এ রকম হতে পারে। তবে পরীক্ষা নিরীক্ষা করা গেলে বিষয়টি পরিস্কার হওয়া সম্ভব।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology