আজ, মঙ্গলবার | ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ২:৩৬

ব্রেকিং নিউজ :
মিরপুরে বাসা থেকে বৃদ্ধার পচাগলা মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য মাগুরায় নতুন জেলা প্রশাসক হিসেবে যোগ দিচ্ছেন মোতাকাব্বীর আহমেদ আবার বাড়লো জ্বালানি তেলের দাম মাগুরায় চোরাই ৫টি মোটরসাইকেলসহ চোর সিণ্ডিকেটের এক সদস্য গ্রেফতার দুই মহাদেশ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এমপি মনোয়ার খান এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার জঙ্গল সলিমপুরে র‍্যাব -পুলিশের ক্যাম্প বুলডোজারে গুঁড়িয়ে দিয়েছে ইয়াসিন বাহিনী তেলবোঝাই ট্রাক ছিনতাই, চালককে হত্যা—এক সপ্তাহ পর উন্মোচিত চাঞ্চল্যকর রহস্য মাত্র ১শ ২০ টাকায় পুলিশের চাকরি

মহম্মদপুরে বিদুৎস্পৃষ্ট গৃহবধূর মৃত্যু স্বামী গুরুতর আহত 

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরার মহম্মদপুরে  বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জাকিরন নেছা (৪৫) নামের এক গৃহবধূ মারা গেছেন। সে মহম্মদপুর উপজেলার চালিমিয়া গ্রামের ইসমাইল মোল্যার স্ত্রী। তাকে বাঁচাতে গিয়ে স্বামী ইসমাইল (৫৫) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন।

পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে জাকিরন নেছা নিজ ঘরে শুকনো পাট গোছানোর কাজ করছিলেন। এ সময় ঘরে থাকা বিদ্যুতের একটি ঝুলন্ত তার অসর্তকতা অবস্থায় ছিড়ে পাশে থাকা টিনের বাক্সের উপর গিয়ে পড়ে। এ অবস্থায় বাক্সটি তিনি স্পর্শ করলেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন। এ সময় তার চিৎকার শুনে স্বামী ইসমাইল তাকে বাঁচাতে গিয়ে  নিজেও বিদ্যুতায়িত হয়ে পড়েন। পরিবারের লোকজন বিষয়টি জানতে পেরে তাদেরকে হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসকরা গৃহবধূ জাকিরনকে মৃত ঘোষণা করেন।

তার স্বামী ইসমাইলকে চিকিৎসা দেওয়া হয়েছে।

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল  ইসলাম এই খবরের সত্যতা নিশ্চিত করে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলে জানান।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology