আজ, মঙ্গলবার | ১লা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১:০৭

ব্রেকিং নিউজ :
মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ভিডিও চালু রেখে পুলিশ নির্যাতনের ঘটনায় সাবেক ছাত্রদল নেতা নয়ন গ্রেফতার শ্রীপুরে পল্লিবিদ্যুতের গাফিলতিতে দিনমজুরের মৃত্যু, দুই কর্মী সাময়িক বরখাস্ত মাগুরায় টিএসপি-ডিএপি সারের সংকট, চাহিদার তুলনায় বরাদ্দ কম মাগুরায় ৫ লাখ টাকার চুক্তিতে সিআইডি সেজে অপহরণের চেষ্টা -৭ জন গ্রেফতার জাসদ নেতা মাগুরার সাবেক উপজেলা চেয়ারম্যান এম এ আওয়াল আর নেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের হস্তক্ষেপে সংঘর্ষ এড়াল মহম্মদপুর বিএনপির দুইপক্ষ কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পায়নে মাগুরাকে এগিয়ে নিতে ঢাকায় উদ্যোক্তা কর্মশালা ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎ চলে আসায় বিদ্যুৎস্পৃষ্ট চোর মাগুরায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-ফলমেলা উদ্বোধন

মাগুরা জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের এডহক কমিটি গঠন

মাগুরা প্রতিদিন : মাগুরা জেলা প্রশাসক (পদাধিকার বলে) মো. অহিদুল ইসলামকে চেয়ারম্যান এবং ব্যবসায়ী ও সমাজকর্মী মাসুদ হাসান খান সেক্রেটারী করে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মাগুরা জেলা ইউনিটের এডহক কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে।

২৫ মে রবিবার বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব ড. কবির মো. আশরাফ আলম স্বাক্ষরিত সার্কুলারের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

১১ সদস্য বিশিষ্ট কমিটিতে মাগুরার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজকর্মী মো. কুতুবুদ্দিনকে ভাইচ চেয়ারম্যান করা হয়েছে।

এছাড়া কমিটির বাকি সদস্যরা হচ্ছেন এড. আহমেদ হোসেন, আখতার হোসেন, আলী তারিক, আলমগীর হোসেন, রুবায়েত হোসেন, এড. ফারহানা পারভীন বিউটি, মুন্সি অসফাদুল আহমেদ সেলিম এবং ইসমাইল হোসেন (ছাত্র প্রতিনিধি)।

এডহক কার্যনির্বাহী কমিটির মেয়াদ সমাপ্তির পূর্বেই (২৪ আগষ্ট ২০২৫ এর পূর্বে) সোসাইটির গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচনের মাধ্যমে পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠনের নির্দেশনা দেয়া হয়েছে বলে জানা গেছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology