আজ, রবিবার | ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৩:২০

ব্রেকিং নিউজ :
চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার জাদুশিল্প পেল রাষ্ট্রীয় স্বীকৃতি, সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্তির ঘোষণা যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন মাগুরা জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ এইচএসসিতে মাগুরায় ২৫০ শিক্ষার্থী অনুপস্থিত

মাগুরা থেকে প্রত্যাহার হলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ

মাগুরা প্রতিদিন : মাগুরা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহমুদকে মাগুরা থেকে প্রত্যাহার করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে বর্তমান পদ থেকে সরিয়ে মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

সোমবার (১ জুন) জারি করা ওই প্রজ্ঞাপনে জানানো হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষরিত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এর আগে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে গত বছরের ৮ নভেম্বর আব্দুল্লাহ আল মাহমুদকে মাগুরা জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়। দায়িত্ব গ্রহণের পর থেকেই তার বিরুদ্ধে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রতি আনুগত্য প্রকাশ এবং জাতীয় সংসদ নির্বাচনকালে পক্ষপাতিত্বের অভিযোগ ওঠে। এসব অভিযোগের প্রেক্ষিতে নির্বাচনকালীন দায়িত্ব থেকে তাকে অপসারণের দাবিও উঠেছিল।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology