আজ, রবিবার | ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৩:১৩

ব্রেকিং নিউজ :
চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার জাদুশিল্প পেল রাষ্ট্রীয় স্বীকৃতি, সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্তির ঘোষণা যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন মাগুরা জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ এইচএসসিতে মাগুরায় ২৫০ শিক্ষার্থী অনুপস্থিত

মাগুরা ফিরেই বিভিন্ন দপ্তরে নতুন এমপি

মাগুরা প্রতিনিধি: নির্বাচনের পর এলাকায় ফিরেই নির্বাচনী আসনের বিভিন্ন দপ্তরে ঢু মারলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাকিব আল হাসান।

মাগুরায় ফিরেই বৃহস্পতিবার মাগুরা পৌরসভা কার্যালয়, সদর উপজেলা পরিষদ, আদর্শ কলেজ, মাগুরা ২৫০ শয্যা হাসপাতাল, পুলিশ সুপারের কার্যালয় সহ বিভিন্ন দপ্তরে যান এবং শুভেচ্ছা বিনিময় করেন।  এসময় তিনি দপ্তরসমূহে বিরাজমান পরিস্থিতির খোঁজখবরও নেন।

দুপুরে মাগুরা পৌরসভা কার্যালয়ে গেলে পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল এবং পৌর পরিষদের কর্মকর্তারা নব নির্বাচিত সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানান।

এর আগে সাকিব আল হাসান মাগুরা ২৫০ শয্যা হাসপাতাল পরিদর্শন করেন। সেখানে অপরিচ্ছন্ন পরিবেশ, রোগীদের জন্যে সরবরাহকৃত ঔষধ ও পথ্যের বরাদ্দের মান দেখে তিনি অসন্তুষ্টি প্রকাশ করেন। পাশাপাশি স্বাস্থসেবার মানোন্নয়নে সেখানে উপস্থিত সিভিল সার্জন এবং হাসপাতালের তত্ত্বাবধায়কের নজরদারির আহ্বান জানান।

দুপুরের পর মাগুরা পুলিশ সুপার মশিউদ্দৌলা রেজার সাথে সাক্ষাত করেন এবং আইন -শৃঙখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন সাকিব।

নির্বাচিনী আসনের বিভিন্ন দপ্তর পরিদর্শনকালে সাকিব আল হাসানের সাথে ছিলেন তার বাবা মাগুরার ক্রীড়া ব্যাক্তিত্ব মাশরুর রেজা কুটিল।

বিপিএল খেলার বিরতির ফাঁকে বুধবার দুপুরে মাগুরায় ফেরেন সাকিব আল হাসান।

৭ জানুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচন শেষে ওইদিন রাতেই সাকিব বিপিএল খেলায় অংশ নিতে মাগুরা ত্যাগ করেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology