আজ, বুধবার | ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ১০:৪৬

ব্রেকিং নিউজ :
মাগুরা থেকে প্রত্যাহার হলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ মাগুরায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন মিরপুরে বাসা থেকে বৃদ্ধার পচাগলা মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য মাগুরায় নতুন জেলা প্রশাসক হিসেবে যোগ দিচ্ছেন মোতাকাব্বীর আহমেদ আবার বাড়লো জ্বালানি তেলের দাম মাগুরায় চোরাই ৫টি মোটরসাইকেলসহ চোর সিণ্ডিকেটের এক সদস্য গ্রেফতার দুই মহাদেশ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এমপি মনোয়ার খান এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার জঙ্গল সলিমপুরে র‍্যাব -পুলিশের ক্যাম্প বুলডোজারে গুঁড়িয়ে দিয়েছে ইয়াসিন বাহিনী

মাগুরা-১ আসনে শিখরের নৌকার পক্ষে জাসদের নির্বাচনী সভা ও বর্ণাঢ্য মিছিল

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরা-১ আসনে মহাজোট প্রার্থী এড. সাইফুজ্জামান শিখরের নৌকা মার্কার পক্ষে বৃহস্পতিবার বিকালে বর্ণাঢ্য মিছিল ও সমাবেশ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ।

শ্রীপুর উপজেলা জাসদের উদ্যোগে আয়োজিত মিছিলের আগে শ্রীপুরে ‘জেলা প্রশাসক পার্ক’ চত্বরে নির্বাচনী সভার অনুষ্ঠিত হয়।

উপজেলা জাসদের সভাপতি কাজী জিন্নাতুন নুরের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য জাহিদুল আলম।

তিনি বলেন, বঙ্গবন্ধুর মার্কা নৌকা। দেশের আপামর জন সাধারণের প্রাণের মার্কা নৌকা। দেশ আজ এগিয়ে যাচ্ছে। উন্নয়নের সেই ধারা এগিয়ে নিতে আসুন সকলে অ্যাড. সাইফুজ্জামান শিখরকে নৌকা মার্কায় ভোট দিই।

সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা জাসদের সভাপতি সমীর চক্রবর্তী, অন্যতম নেতা দেলোয়ার হোসেন দিলু, শ্রীপুর সদর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মশিয়ার রহমান, সাংবাদিক জাহিদ রহমান, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক নুরুল আমীন প্রমুখ।

সমাবেশ শেষে বর্ণাঢ্য মিছিলটি নৌকা মার্কার পক্ষে স্লোগান দিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সরকারি এম.সি পাইলট মাধ্যমিক বিদ্যালয় গেটে শেষ হয়।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology