আজ, বুধবার | ২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৫:২২

ব্রেকিং নিউজ :
মাগুরার খর্দ কছুন্দি গ্রামে বিক্ষোভ সমাবেশ মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ভিডিও চালু রেখে পুলিশ নির্যাতনের ঘটনায় সাবেক ছাত্রদল নেতা নয়ন গ্রেফতার শ্রীপুরে পল্লিবিদ্যুতের গাফিলতিতে দিনমজুরের মৃত্যু, দুই কর্মী সাময়িক বরখাস্ত মাগুরায় টিএসপি-ডিএপি সারের সংকট, চাহিদার তুলনায় বরাদ্দ কম মাগুরায় ৫ লাখ টাকার চুক্তিতে সিআইডি সেজে অপহরণের চেষ্টা -৭ জন গ্রেফতার জাসদ নেতা মাগুরার সাবেক উপজেলা চেয়ারম্যান এম এ আওয়াল আর নেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের হস্তক্ষেপে সংঘর্ষ এড়াল মহম্মদপুর বিএনপির দুইপক্ষ কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পায়নে মাগুরাকে এগিয়ে নিতে ঢাকায় উদ্যোক্তা কর্মশালা ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎ চলে আসায় বিদ্যুৎস্পৃষ্ট চোর

মাগুরা-১ আসনের বিএনপি দলীয় প্রার্থি মনোয়ার খানের জামিন নামঞ্জুর

মাগুরা প্রতিদিন ডটকম : পেট্রোল বোমা হামলার আসামি মাগুরা-১ আসনের বিএনপি দলীয় প্রার্থি মনোয়ার হোসেন খানকে বৃহস্পতিবার জেল হাজতে পাঠানো হয়েছে। মামলাটি থেকে জামিন নিতে তিনি সকালে মাগুরা জেলা ও দায়রা জজ আদালতে হাজির হন।

২০১৫ সালের ২১ মার্চ দেশব্যাপী অবরোধ চলাকালে মাগুরায় সদর উপজেলার মঘির ঢাল এলাকায় পেট্রোল বোমা হামলায় ৫ বালু শ্রমিক নিহত হয়। ওই ঘটনায় বিএনপি-জামাতের মোট ২৬ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়। যে মামলাটির চার্জভূক্ত ২৩ জনের মধ্যে তিনিও রয়েছেন।

মাগুরা জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মনোয়ার হোসেন খান বৃহস্পতিবার আদালতে জামিনের জন্য আবেদন করলে মাগুরা জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান তার জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন।

মামলার চার্জশিটভুক্ত অন্য আসামিরা হলেন মাগুরা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী আহমেদ, জেলা জামায়াতের আমির আলমগীর হোসেন, কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাজিব আহমেদ ও সাধারণ সম্পাদক আকরামুল হক, জেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল বাকের, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও সদর জামায়াতের আমির অধ্যাপক ফারুক হোসেন, মাগুরা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম, মাগুরার সাবেক পৌর কাউন্সিলর ও বিএনপি নেতা কিজিল খান, জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান, রবিউল ইসলাম নয়ন, আবু তাহের সবুজ, জালাল মোল্যা, মাহাবুব হোসেন মাহাবুব, আল আমীন, জাকারিয়া হোসেন, বাদশা মিয়া, বাশি মিয়া, মো. এরশাদ, অ্যাডভোকেট অহিদুর রহমান সজল ও মো. হিট্টু বিশ্বাস এবং রাসেল।

মামলাটি থেকে জামিন নিতে উচ্চ আদালতে যাবেন বলে জানিয়েছেন বিএনপি নেতা মনোয়ার হোসেন খানের আইনজীবী শাহেদ হাসান টগর।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology