আজ, বুধবার | ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১০:৪৫

ব্রেকিং নিউজ :
আবার হামলার শিকার হলেন নাসীরুদ্দিন পাটওয়ারী মাগুরা থেকে প্রত্যাহার হলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ মাগুরায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন মিরপুরে বাসা থেকে বৃদ্ধার পচাগলা মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য মাগুরায় নতুন জেলা প্রশাসক হিসেবে যোগ দিচ্ছেন মোতাকাব্বীর আহমেদ আবার বাড়লো জ্বালানি তেলের দাম মাগুরায় চোরাই ৫টি মোটরসাইকেলসহ চোর সিণ্ডিকেটের এক সদস্য গ্রেফতার দুই মহাদেশ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এমপি মনোয়ার খান এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার

মাগুরা-১ থেকে জাসদের মনোনয়ন পেলেন জাহিদ আলম

মাগুরা প্রতিদিন ডটকম : জাসদ থেকে মাগুরা ১ আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য, সাবেক ছাত্রনেতা জাহিদুল আলম।

মাগুরা জেলা জাসদের পক্ষ থেকে রইল প্রাণঢালা অভিনন্দন। উল্লেখ্য মঙলবার জাতীয় সমাজতান্ত্রিক দল- জাসদের পার্লামেন্টারি বোর্ড একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী হিসাবে ২২৪ জনের তালিকা চূড়ান্ত করেছে।

দলীয় সভাপতি ও পার্লামেন্টারি বোর্ডের সভাপতি হাসানুল হক ইনুর সভাপতিত্বে অনুষ্ঠিত পার্লামেন্টারি বোর্ডের সভায় প্রার্থী তালিকা চূড়ান্ত হয়। সভায় উপস্থিত ছিলেন পার্লামেন্টারি বোর্ডের সদস্য শিরীন আখতার, অ্যাডভোকেট রবিউল আলম, মীর হোসাইন আখতার, ইকবাল হোসেন খান, অ্যাডভোকেট হাবিবুর রহমান শওকত, আফরোজা হক রীনা।

বিশেষ আমন্ত্রণে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ড. আনোয়ার হোসেন। পার্লামেন্টারি বোর্ডের সভায় সিদ্ধান্ত হয়, ১৪ দল ও মহাজোট নির্বাচনী ঐক্যের স্বার্থে প্রয়োজনে জাসদ মনোনীত দলীয় প্রার্থীদের দলীয় সিদ্ধান্ত দেয়া হলে তারা মনোনয়নপত্র/প্রার্থিতা প্রত্যাহার করবেন। প্রার্থীদের দলীয় মনোনয়নপত্র প্রদান শুরু হয়েছে। একই সঙ্গে তাদের কাছ থেকে মনোনয়নপত্র/প্রার্থিতা প্রত্যাহারের চিঠিতে স্বাক্ষর নেয়া হচ্ছে। পরবর্তীতে প্রার্থীদের প্রতীক বরাদ্দের চিঠি প্রদান করা হবে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology