আজ, বুধবার | ২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৪:১০

ব্রেকিং নিউজ :
মাগুরার খর্দ কছুন্দি গ্রামে বিক্ষোভ সমাবেশ মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ভিডিও চালু রেখে পুলিশ নির্যাতনের ঘটনায় সাবেক ছাত্রদল নেতা নয়ন গ্রেফতার শ্রীপুরে পল্লিবিদ্যুতের গাফিলতিতে দিনমজুরের মৃত্যু, দুই কর্মী সাময়িক বরখাস্ত মাগুরায় টিএসপি-ডিএপি সারের সংকট, চাহিদার তুলনায় বরাদ্দ কম মাগুরায় ৫ লাখ টাকার চুক্তিতে সিআইডি সেজে অপহরণের চেষ্টা -৭ জন গ্রেফতার জাসদ নেতা মাগুরার সাবেক উপজেলা চেয়ারম্যান এম এ আওয়াল আর নেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের হস্তক্ষেপে সংঘর্ষ এড়াল মহম্মদপুর বিএনপির দুইপক্ষ কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পায়নে মাগুরাকে এগিয়ে নিতে ঢাকায় উদ্যোক্তা কর্মশালা ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎ চলে আসায় বিদ্যুৎস্পৃষ্ট চোর

মাগুরাবাসী সাকিবকে দিলো স্মরণকালের সেরা অভ্যর্থনা

মাগুরা প্রতিনিধি : মাগুরা জেলার রাজনীতির ইতিহাসে অভূতপূর্ব সংবর্ধনা দেখলো মাগুরাবাসী। আর সেই অভ্যর্থনা দেওয়া হলো দেশের বরেণ্য ক্রিকেটার সাকিব আল হাসানকে।

বুধবার দুপুরে মাগুরা-১ আসন থেকে আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী ক্রিকেটার সাকিব আল হাসানকে হাজার হাজার মানুষ পথে পথে ফুলের বৃষ্টি ছড়িয়ে শুভেচ্ছা জানিয়েছে। তাকে বহনকারী গাড়িতে বিছিয়ে পড়া ফুল কুড়িয়ে সাধারণ মানুষের উদ্দেশ্যে ছুড়ে দিতেও কার্পন্য করলেন না সাকিব।

ক্রিকেট অধিনায়ক সাকিব আল হাসান বুধবার সকাল ৮টায় ঢাকা থেকে বিশাল গাড়ির বহর নিয়ে মাগুরার উদ্দেশ্যে রওনা হলেও পথে ছিল তার জন্যে মনোমুগ্ধকর সংবর্ধনার আয়োজন।

দুপুর ১টার দিকে মাগুরা শহরের প্রবেশমুখে কামারখালি সেতু এলাকায় পৌঁছবার আগেই হাজার হাজার মানুষের ঢল নামে। সেখান থেকে মাগুরা শহরে পৌঁছান দুপুর সওয়া ২টার দিকে। এর মাঝে বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের দেয়া ফুলে ফুলে সিক্ত হয়েছেন সাকিব।

শহরে প্রবেশের পর প্রথমেই তিনি যান সৈয়দ আতর আলী সড়কের জামরুল তলায় মাগুরা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে। সেখানে সাকিবের সাথে মাগুরা-২ আসন থেকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডক্টর বিরেন শিকদারকেও জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানান। সেখানে দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের সাথে কুশল বিনিময় শেষে জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দকে সাথে নিয়ে বঙ্গবন্ধুর ম্যুরালে শুভেচ্ছা জানান। পরে বিকাল সাড়ে ৩টায় বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে সাকিবের জন্যে আয়োজন করা হয় নাগরিক গণসংবর্ধনা। এই মঞ্চ থেকে মাগুরা পৌরমেয়র খুরশিদ হায়দার টুটুল এবং সাকিবের বাবা মাশরুর রেজা কুটিল ফুলের তৈরি নৌকা প্রতীক তুলে দেন সাকিবের হাতে।

এ সময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে সাকিব আল হাসান মাগুরাবাসীর উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

তিনি বলেন, মাগুরাবাসী আমাকে অনেক ভালোবাসা দিয়েছে। আর আমাকে রাজনীতি করার সুযোগটি করে দেওয়ার জন্যে মাননীয় দেশরতœ শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানাই। মাগুরা স্টেডিয়াম থেকে আমার ক্রিকেটের শুরু। আবার সেখান থেকেই হলো রাজনীতির হাতেখড়ি। আমার আর কিছু চাওয়ার নেই। এখন মাগুরাবাসীকে সেবা দিতে চাই। চাই স্মার্ট মাগুরা গড়ে তুলতে। চাই সকলের সহযোগিতা। সকলেই নৌকা মার্কায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন সেই আশাও করি।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology