আজ, বুধবার | ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৮:৩৭

ব্রেকিং নিউজ :
আবার হামলার শিকার হলেন নাসীরুদ্দিন পাটওয়ারী মাগুরা থেকে প্রত্যাহার হলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ মাগুরায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন মিরপুরে বাসা থেকে বৃদ্ধার পচাগলা মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য মাগুরায় নতুন জেলা প্রশাসক হিসেবে যোগ দিচ্ছেন মোতাকাব্বীর আহমেদ আবার বাড়লো জ্বালানি তেলের দাম মাগুরায় চোরাই ৫টি মোটরসাইকেলসহ চোর সিণ্ডিকেটের এক সদস্য গ্রেফতার দুই মহাদেশ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এমপি মনোয়ার খান এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার

মাগুরায় ঐতিহাসিক ৬ দফা দিবস পালিত

মাগুরা প্রতিদিন : ৭ জুন ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষে শুক্রবার মাগুরায় জেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সকালে শহরের সৈয়দ আতর আলী সড়কের দলীয় কার্যালয়ে মাগুরা জেলা আওয়ামীলীগ সভাপতি আফম আবদুল ফাত্তাহ’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, ষাটের দশকের ছাত্রনেতা জেলা আওয়ামীলীগ সহসভাপতি মুন্সি রেজাউল হক, সহসভাপতি এনামুল হক হিরোক, জেলা আওয়ামীলীগ যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাখারুল ইসলাম শাকিল, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রাশেদ মাহমুদ শাহিন, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আশরাফুল আলম বাবুল ফকির, জেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক সাজ্জাদুল ইসরাম বিপু, জেলা শ্রমিকলীগ সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কিশোর, জেলা যুবলীগ যুগ্ম-আহবায়ক আলী আহমেদ আহাদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রিয়াজুল ইসলাম, জেলা ছাত্রলীগ সভাপতি নাহিদ খান প্রমুখ।

বক্তারা ৬ দফা দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন। জাতির পিতা বঙ্গবন্ধুর ৬ দফা ছিলো পরাধীন বাঙ্গালীর স্বাধীনতার বীজমন্ত্র। সেদিনের এ মুক্তির সনদ নিয়ে বঙ্গবন্ধু সমগ্র জাতিকে একত্রিত করেছিলেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology