আজ, রবিবার | ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৩:১৩

ব্রেকিং নিউজ :
চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার জাদুশিল্প পেল রাষ্ট্রীয় স্বীকৃতি, সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্তির ঘোষণা যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন মাগুরা জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ এইচএসসিতে মাগুরায় ২৫০ শিক্ষার্থী অনুপস্থিত

মাগুরায় ছাই কারখানা অপসারণের দাবিতে মানববন্ধন

মাগুরা প্রতিদিন : মাগুরায় পরিবেশের জন্য ক্ষতিকর পাটকাঠি থেকে ছাই তৈরীর কারখানা বন্ধের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

বৃহস্পতিবার দুপুরে মাগুরা শহরের চৌরঙ্গী মোড়ে আয়োজিত মানববন্ধনে নাকোল ইউনিয়নের বিভিন্ন গ্রামের অর্ধশতাধিক মানুষ অংশ নেয়।

গ্রামবাসির অভিযোগ বলেন, জেলার শ্রীপুর উপজেলার নাকোল মধুপুর এলাকায় ২০১৪ সালে ‘রিগা লো কোম্পানি’ নামে অবৈধভাবে পাটকাঠির ছাই তৈরির কারখানা স্থাপন করা হয়। কারখানাটি স্থাপনের পর থেকে ওই এলাকার অন্তত ১টি গ্রামের অসংখ্য মানুষ শ্বাসকষ্টসহ নানা রোগে ভুগছেন। এ ছাড়া কারখানা পার্শ্ববর্তি এলাকার প্রায় ১শ’ একর জমির আবাদ এবং ক্ষেতের ফসল অর্ধেকে নেমে এসেছে।

এ অবস্থায় তারা ফসলী জমি এবং পরিবেশের জন্যে ক্ষতিকর এই কারখানাটি অপসারণের জোর দাবী জানান।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology