আজ, বুধবার | ২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ২:৫২

ব্রেকিং নিউজ :
মাগুরার খর্দ কছুন্দি গ্রামে বিক্ষোভ সমাবেশ মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ভিডিও চালু রেখে পুলিশ নির্যাতনের ঘটনায় সাবেক ছাত্রদল নেতা নয়ন গ্রেফতার শ্রীপুরে পল্লিবিদ্যুতের গাফিলতিতে দিনমজুরের মৃত্যু, দুই কর্মী সাময়িক বরখাস্ত মাগুরায় টিএসপি-ডিএপি সারের সংকট, চাহিদার তুলনায় বরাদ্দ কম মাগুরায় ৫ লাখ টাকার চুক্তিতে সিআইডি সেজে অপহরণের চেষ্টা -৭ জন গ্রেফতার জাসদ নেতা মাগুরার সাবেক উপজেলা চেয়ারম্যান এম এ আওয়াল আর নেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের হস্তক্ষেপে সংঘর্ষ এড়াল মহম্মদপুর বিএনপির দুইপক্ষ কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পায়নে মাগুরাকে এগিয়ে নিতে ঢাকায় উদ্যোক্তা কর্মশালা ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎ চলে আসায় বিদ্যুৎস্পৃষ্ট চোর

মাগুরায় জেলা ক্রীড়া অফিসার অনামিকা দাসের মৃত্যু

মাগুরা প্রতিদিন : মাগুরা জেলা ক্রীড়া অফিসার অনামিকা দাস (৩৫) বুধবার দুপুরে মারা গেছেন। তিনি ২০১৯ সালের ২৯ আগস্ট থেকে মাগুরায় জেলা ক্রীড়া কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

মঙ্গলবার সন্ধ্যায় মাগুরা স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার সভা চলাকালে তিনি অসুস্থ্য হয়ে পড়েন। এ ঘটনার পর তাকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা স্বাভাবিক হলে বাসায় নিজের শিশু সন্তান জ্বরে আক্রান্ত থাকায় তিনি শহরের নতুন বাজারের ভাড়া বাসায় ফিরে যান।

এদিকে বুধবার সকালে নিজ অফিসে গিয়ে তিনি আবার অসুস্থ্য হয়ে পড়েন। পরে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যাওয়া হলে দুপুর সাড়ে ১২ টার দিকে সেখানেই তার মৃত্যু হয়।

অনামিক দাস রাজবাড়ি জেলার বানিয়াবহু গ্রামের নির্মল দাসের মেয়ে।

এ ঘটনায় মাগুরা জেলা প্রশাসক মো. অহিদুল ইসলাম. পুলিশ সুপার মিনা মাহমুদা সহ জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ এবং জেলার ক্রীড়াঙ্গণের বিভিন্ন খেলোয়াড়গণ শোক প্রকাশ করেছেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology