আজ, বুধবার | ২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | সন্ধ্যা ৭:১৪

ব্রেকিং নিউজ :
মাগুরার খর্দ কছুন্দি গ্রামে বিক্ষোভ সমাবেশ মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ভিডিও চালু রেখে পুলিশ নির্যাতনের ঘটনায় সাবেক ছাত্রদল নেতা নয়ন গ্রেফতার শ্রীপুরে পল্লিবিদ্যুতের গাফিলতিতে দিনমজুরের মৃত্যু, দুই কর্মী সাময়িক বরখাস্ত মাগুরায় টিএসপি-ডিএপি সারের সংকট, চাহিদার তুলনায় বরাদ্দ কম মাগুরায় ৫ লাখ টাকার চুক্তিতে সিআইডি সেজে অপহরণের চেষ্টা -৭ জন গ্রেফতার জাসদ নেতা মাগুরার সাবেক উপজেলা চেয়ারম্যান এম এ আওয়াল আর নেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের হস্তক্ষেপে সংঘর্ষ এড়াল মহম্মদপুর বিএনপির দুইপক্ষ কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পায়নে মাগুরাকে এগিয়ে নিতে ঢাকায় উদ্যোক্তা কর্মশালা ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎ চলে আসায় বিদ্যুৎস্পৃষ্ট চোর

মাগুরায় ফিলিস্তিন সংহতি সমাবেশ

মাগুরা প্রতিদিন : ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবিতে মাগুরায় মানব বন্ধন সমাবেশ করেছে বিজ্ঞান আন্দোলন মঞ্চ।

“গণহত্যা বন্ধ কর; ফিলিস্তিন মুক্ত কর” এই শ্লোগানকে সামনে রেখে বিজ্ঞান আন্দোলন মঞ্চের উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে শহরের চৌরঙ্গী মোড়ে ফিলিস্তিন সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিজ্ঞান আন্দোলন মঞ্চের কেন্দ্রীয় সদস্য প্রকৌশলী শম্পা বসুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য প্রদান করেন ডিইউ মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষক এটিএম আনিসুর রহমান।

সমাবেশে বক্তারা বলেন, ১৯৪৮ সাল থেকে প্রতিদিন ফিলিস্তিনের জনগণের জীবন, সম্পদ, জমি কেড়ে নেওয়া, অধিকৃত অঞ্চলে নতুন নতুন ইসরায়েলি বসতি স্থাপন করার ফলশ্রুতিতে ফিলিস্তিনের জনগণ আজ নিজ দেশে পরবাসী হয়ে পড়েছে। আর এবার বিগত ৭ মাস ধরে ফিলিস্তিনের উপর ইসরায়েলী নৃশংস গণহত্যা অব্যাহত রয়েছে। এই হামলায় ইতিমধ্যে ৪২ হাজারের উপর মানুষের মৃত্যু হয়েছে, আহত হয়েছে ৭০ হাজারের অধিক মানুষ। নিহতদের মধ্যে রয়েছে প্রায় ১৫ হাজার শিশু। এই ভয়াবহ মানবিক বিপর্যয়ের মধ্যেও হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, আশ্রয়কেন্দ্রে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। দেখা দিয়েছে তীব্র খাবার, ওষুধ, বিশুদ্ধ পানির সংকট।

বক্তাগণ আরও বলেন, যুদ্ধ বন্ধের দাবিতে বিশ্বব্যাপী স্বাধীনতা ও মুক্তিকামী মানুষ যখন আন্দোলন-প্রতিবাদ করছে তখন খোদ মার্কিন যুক্তরাষ্ট্রের ইয়েল, কলম্বিয়া, ইলিনয়, শিকাগোসহ প্রায় ৪০টির মতো বিশ্ববিদ্যালয়ে ছাত্র আন্দোলনের উপর ধরপাকড় ও হামলা করা হচ্ছে। হোয়াইট হাউজের পক্ষ থেকেও আন্দোলনের বিরুদ্ধে বিবৃতি দেয়া হয়েছে। বিজ্ঞান আন্দোলন মঞ্চের পক্ষ থেকে আমরা আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে সংহতি জানাচ্ছি।’

সমাবেশ থেকে গাজায় গণহত্যা বন্ধ কর, ফিলিস্তিন মুক্ত কর; মার্কিন সাম্রাজ্যবাদ, ইসরাইলি জায়নবাদ ধ্বংস হোক নিপাত যাক ইত্যাদি শ্লোগান উচ্চারিত হয়।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology