আজ, বুধবার | ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৩:০৪

ব্রেকিং নিউজ :
মাগুরা থেকে প্রত্যাহার হলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ মাগুরায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন মিরপুরে বাসা থেকে বৃদ্ধার পচাগলা মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য মাগুরায় নতুন জেলা প্রশাসক হিসেবে যোগ দিচ্ছেন মোতাকাব্বীর আহমেদ আবার বাড়লো জ্বালানি তেলের দাম মাগুরায় চোরাই ৫টি মোটরসাইকেলসহ চোর সিণ্ডিকেটের এক সদস্য গ্রেফতার দুই মহাদেশ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এমপি মনোয়ার খান এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার জঙ্গল সলিমপুরে র‍্যাব -পুলিশের ক্যাম্প বুলডোজারে গুঁড়িয়ে দিয়েছে ইয়াসিন বাহিনী

মাগুরার আঠারখাদা বিলে বজ্জ্রপাতে ৪ কৃষি শ্রমিক নিহত

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় সদর উপজেলার আঠারখাদা রুপদাহ বিলে মঙ্গলবপুর দুপুরে বজ্জ্রপাতে ৪ কৃষি শ্রমিক মারা গেছেন।

নিহতরা হচ্ছে আঠারখাদা গ্রামের পানজু মোল্যার ছেলে রহমত মোল্যা (৬০), হোসেন মোল্যার ছেলে  সামিন মোল্যা (৫৫), ইদ্রিস মোল্যার ছেলে মননু মোল্যা (২৮)এবং আবদুল জলিল মোল্যার ছেলে আকরাম হোসেন (৫৫)।

এলাকাবাসি জানায়, মঙ্গলবার দুপুর ৩ টার দিকে তারা পার্শ্ববর্তি কান্দা বাঁশকোটা গ্রামের মকবুল হোসেনের জমিতে দৈনিক হাজিরার ভিত্তিতে পাট কাটছিলেন। এ সময় হঠাৎ বজ্জ্রপাতে তারা নিহত হয়।

ঘটনার পর ওই মাঠে কর্মরত অন্যান্যরা ঘটনাস্থলে গিয়ে তাদের মৃত অবস্থায় পানির মধ্যে পড়ে থাকতে দেখে। পরে পুলিশ এবং ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে লাশগুলো উদ্ধার করে।

এদিকে খবর পেয়ে মাগুরা জেলা প্রশাসক মুহম্মদ আতিকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম নিহত পরিবারগুলোর খোঁজ খবর নেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

মাগুরা জেলা প্রশাসক মুহম্মদ আতিকুর রহমান বলেন, নিহতদের লাশ দাফনের জন্যে তাৎক্ষণিকভাবে প্রত্যেক পরিবারকে ১০ হাজার টাকা দেয়া হয়েছে।

এছাড়াও দরিদ্র পরিবারগুলোকে সার্বিকভাবে সহায়তা দেয়া হবে বলে তিনি জানান।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology