আজ, শুক্রবার | ১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ২:০৯

ব্রেকিং নিউজ :
পিকআপ ভাড়া করে চুরি-চোরাই ছাগল-গরু সহ তিনজন আটক কারাগারে ড্রাগ ডিলার তন্বীর নেটওয়ার্ক বিস্তারের চেষ্টা রুখে দিলেন মাগুরা জেল সুপার অসচ্ছল বন্দীদের আইনি সহায়তা দিতে মাগুরা ডিসির নির্দেশনা মাগুরায় মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রি, ৭৫ হাজার টাকা জরিমানা৭ দিন দোকান বন্ধ অধিক বয়সী কারাবন্দিদের জন্যে মাগুরা কারাকর্তৃপক্ষের মানবিক উদ্যোগ মাগুরায় নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা মাগুরার নয়ন ও সুমন যুবদলের কেন্দ্রীয় কমিটিতে যুগ্ম সম্পাদক আবার হামলার শিকার হলেন নাসীরুদ্দিন পাটওয়ারী মাগুরা থেকে প্রত্যাহার হলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ মাগুরায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন

মাগুরার আ’লীগ সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মওলার মৃত্যুতে শোক প্রকাশ

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরা জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মওলা মোল্যা শনিবার সকালে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৩ বছর।

মরহুমের মৃত্যুতে জেলার বিভিন্ন রাজনৈতিক সংগঠন এবং সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, মাগুরা জেলা আওয়ামীলীগের প্রবীন নেতা মওলা মোল্যা কয়েক বছর যাবত বার্ধক্য জনিত কারণে শারীরিক নানা জটিলতায় ভূগছিলেন। দেশের বিভিন্ন হাসপাতাল এবং ভারত থেকে চিকিত্সা নিয়ে তিনি বাড়িতেই ছিলেন। শনিবার সকালে শহরের মোল্যাপাড়াস্থ নিজ বাসভবনে তিনি মৃত্যুবরণ করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্রসহ অসংখ্য গুনগ্রাহি রেখে গেছেন ।

মাগুরার আওয়ামীলীগ পরিবারের ত্যাগি এই নেতার মৃত্যুতে মাগুরা-১ আসনের সংসদ সদস্য এডভোকেট সাইফুজ্জামান শিখর, মাগুরা-২ আসনের সংসদ সদস্য এডভোকেট বিরেন শিকদার শোক প্রকাশ করেছেন।

শোক প্রকাশ করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের কেন্দ্রিয় সদস্য বিশিষ্ট সমাজসেবক জাহিদুল আলম।

বীর মুক্তিযোদ্ধা গোলাম মওলা মোল্যার মৃত্যুতে মাগুরা জেলা আওয়ামীলীগ ভারপ্রাপ্ত সভাপতি আফম আবদুল ফাত্তাহ, সাধারণ সম্পাদক জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু, সাংগঠানিক সম্পাদক মাগুরা পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল, জেলা যুবলীগ আহ্বায়ক ফজলুর রহমান, স্বেচ্ছাসেবকলীগ আহ্বায়ক শেখ সালাহউদ্দিন, ছাত্রলীগ আহ্বায়ক মীর মেহেদি হাসান রুবেল শোক জানিয়েছেন।

শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমাবেদনা জানিয়েছেন মাগুরা জেলা জাসদ সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ ওহিদুল ইসলাম ফণি, সাধারণ সম্পাদক সমীর চক্রবর্তি, জেলা মুক্তিযোদ্ধা সংসদ সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology