আজ, বুধবার | ২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৩:২৯

ব্রেকিং নিউজ :
মাগুরার খর্দ কছুন্দি গ্রামে বিক্ষোভ সমাবেশ মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ভিডিও চালু রেখে পুলিশ নির্যাতনের ঘটনায় সাবেক ছাত্রদল নেতা নয়ন গ্রেফতার শ্রীপুরে পল্লিবিদ্যুতের গাফিলতিতে দিনমজুরের মৃত্যু, দুই কর্মী সাময়িক বরখাস্ত মাগুরায় টিএসপি-ডিএপি সারের সংকট, চাহিদার তুলনায় বরাদ্দ কম মাগুরায় ৫ লাখ টাকার চুক্তিতে সিআইডি সেজে অপহরণের চেষ্টা -৭ জন গ্রেফতার জাসদ নেতা মাগুরার সাবেক উপজেলা চেয়ারম্যান এম এ আওয়াল আর নেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের হস্তক্ষেপে সংঘর্ষ এড়াল মহম্মদপুর বিএনপির দুইপক্ষ কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পায়নে মাগুরাকে এগিয়ে নিতে ঢাকায় উদ্যোক্তা কর্মশালা ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎ চলে আসায় বিদ্যুৎস্পৃষ্ট চোর

মাগুরার মহম্মদপুর আইসোলেশনে ভর্তি রোগির মৃত্যু-গ্রামের বাড়ি লগডাউন

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরার মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোলেশনে ভর্তি রোগিটি শুক্রবার সকালে মারা গেছেন।

মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে উপজেলার কলমধির গ্রামের ৪৮ বছর বয়সি ওই কৃষক শ্বাসকষ্ট নিয়ে এখানে ভর্তি হন। তার শরীরে করোনা রোগির সকল উপসর্গ থাকায় আইসোলেশনে রাখা হয়। কিন্তু তার অবস্থা আরো খারাপ হওয়ায় শুক্রবার সকালে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কিন্তু সেখানে যাওয়ার পর তার মৃত্যু হয়।

এ বিষয়ে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার কাজী আবু্ আহসান জানান, রোগিটি ৭ দিন ধরে অসুস্থ্য ছিল। কিন্তু এই তথ্যটি তিনি এবং পরিবারের অন্যান্যরা গোপন করেছে। তারপরও লক্ষণগুলো করোনা ভাইরাস আক্রান্ত রোগিদের মতো হওয়ায় তাকে আইসোলেশনে রাখা হয়। সেখানে সকল প্রকার মেডিকেশন দেয়া হয়।

এদিকে ফরিদপুর মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার পর ওই রোগির মৃত্যু হওয়ায় রোগিটি করোনা ভাইরাস আক্রান্ত বলে ধারণা করছে স্বাস্থ্য বিভাগ। সেই সতর্কতায় তার বাড়িটিকে লগ ডাউন ঘোষণা করা হয়েছে।

ইতোমধ্যে মৃত ব্যাক্তির মৃতদেহ থেকে নমুনা সংগ্রহ করে আইইডিসিআর এ পাঠানো হয়েছে বলে জানিয়েছেন মাগুরা সিভিল সার্জন ডাক্তার প্রদীপ কুমার সাহা।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology