আজ, বুধবার | ২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৫:২২

ব্রেকিং নিউজ :
মাগুরার খর্দ কছুন্দি গ্রামে বিক্ষোভ সমাবেশ মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ভিডিও চালু রেখে পুলিশ নির্যাতনের ঘটনায় সাবেক ছাত্রদল নেতা নয়ন গ্রেফতার শ্রীপুরে পল্লিবিদ্যুতের গাফিলতিতে দিনমজুরের মৃত্যু, দুই কর্মী সাময়িক বরখাস্ত মাগুরায় টিএসপি-ডিএপি সারের সংকট, চাহিদার তুলনায় বরাদ্দ কম মাগুরায় ৫ লাখ টাকার চুক্তিতে সিআইডি সেজে অপহরণের চেষ্টা -৭ জন গ্রেফতার জাসদ নেতা মাগুরার সাবেক উপজেলা চেয়ারম্যান এম এ আওয়াল আর নেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের হস্তক্ষেপে সংঘর্ষ এড়াল মহম্মদপুর বিএনপির দুইপক্ষ কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পায়নে মাগুরাকে এগিয়ে নিতে ঢাকায় উদ্যোক্তা কর্মশালা ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎ চলে আসায় বিদ্যুৎস্পৃষ্ট চোর

মাগুরার মহম্মদপুর উপজেলায় চৌবাড়িয়া গ্রামে ভেলা বাইচ উত্সব

মাগুরা প্রতিদিন ডটকম : বিভিন্ন উপলক্ষ নিয়ে দেশের গ্রামাঞ্চলের সাধারণ মানুষ নানা উত্সবে মেতে ওঠে।  ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার মাগুরার মহম্মদপুর উপজেলার চৌবাড়িয়া গ্রামের সাধারণ মানুষ তেমনই উত্সবে মেতেছিলো।

খাল বিলে পানি বৃদ্ধি পাওয়ার উপলক্ষে সাধারণ গ্রামবাসিদের পক্ষ থেকে সেখানে আয়োজন করা হয় কলা গাছের তৈরি ভেলা বাইচ প্রতিযোগিতা। সাথে ছিল  আত্মরক্ষা, বেলুন ফোটানো সহ আরো নানা প্রতিযোগিতা।

আর এই প্রতিযোগিতার স্থানকে ঘিরে গড়ে ওঠে মেলা।  যেখানে চৌবাড়ি গ্রাম ছাড়াও পার্শ্ববর্তি বিভিন্ন গ্রামের হাজারও মানুষ অংশ নেয়।

প্রতিযোগিতা শেষে আয়োজকদের পক্ষ থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

করোনাকালের স্থবিরতা কাটিয়ে এমন উত্সবের আয়োজনে খুশি সাধারণ মানুষ। খুশি আয়োজকরাও।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology