আজ, সোমবার | ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | সন্ধ্যা ৬:৪৫

ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীর কার্যালয়ের হস্তক্ষেপে সংঘর্ষ এড়াল মহম্মদপুর বিএনপির দুইপক্ষ কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পায়নে মাগুরাকে এগিয়ে নিতে ঢাকায় উদ্যোক্তা কর্মশালা ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎ চলে আসায় বিদ্যুৎস্পৃষ্ট চোর মাগুরায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-ফলমেলা উদ্বোধন মাগুরায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা মাগুরায় আবালপুর হাওড় এলাকায় দুই মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ২ মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন শ্রীপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সরকারি কাজে বাধা দিলে দলের হলেও ছাড় নয়: নিতাই রায় চৌধুরী মাগুরায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল

মাগুরার মিষ্টি ব্যবসায়ী সুব্রত পাবে কোথায় ৪০ লক্ষ টাকা!!

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরা শহরের পুরাতন বাজার এলাকার ক্ষুদ্র মিষ্টি ব্যবসায়ী মাগুরার গোয়ালখালি গ্রামের বাসিন্দা সুনিল বিশ্বাসের ছেলে সুব্রত বিশ্বাস (৪১) গুরুতর লিভার রোগে আক্রান্ত হয়ে হাসপাতালের বিছানায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।

৫ বছর ধরে বাংলাদেশের বিভিন্ন হাসপাতাল থেকে চিকিত্সা শেষে বর্তমানে তিনি ভারতের চেন্নাইয়ের রেলা ইন্সটিটিউট এ ডা. মোহাম্মদ রেলা’র কাছে চিকিত্সাধীন আছেন। সেখানকার চিকিত্সকের পরামর্শমতে আগামী ১ মাসের মধ্যে তার লিভার প্রতিস্থাপন প্রয়োজন। অন্যথায় তার জীবনহানি হওয়ার চরম আশংকা রয়েছে। এজন্য কমপক্ষে ৪০ লাখ টাকা প্রয়োজন।

অথচ দেশে বিদেশে দীর্ঘ চিকিত্সা শেষে এখন অতিরিক্ত ৪০ লক্ষ টাকা যোগাড় করা তার পরিবারের পক্ষে একেবারেই অসম্ভব হয়ে পড়েছে।

এ অবস্থায় আর্থিক সহায়তার জন্যে সমাজের বিত্তবান ও হৃদয়বান মানুষের কাছে আকুল আবেদন জানিয়েছেন সুব্রতর অসহায় বাবা সুনিল বিশ্বাস।

সুব্রতকে সহায়তা করতে জনতা ব্যাংক মাগুরা শাখার হিসাব নং-০১০০০১১১৬৯৩১১ অথবা তার ছোটভাই অনুপ বিশ্বাসের বিকাশ নম্বর- ০১৭৫৪৩২১০০৮ এ সহায়তা পাঠাতে পারেন।

আপনার সহায়তায় বেঁচে যেতে পারে একজন বাবা। পিতৃহারা হওয়া থেকে মুক্তি পেতে পারে সুব্রত বিশ্বাসের ২টি নাবালক শিশু।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology