আজ, মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ভোর ৫:৫৫

ব্রেকিং নিউজ :
মাগুরায় স্কুল ছাত্রী ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যা মামলায় এক যুবকের মৃত্যুদণ্ড শেখ হাসিনার দেশে ফিরে আদালতে উপস্থিত হওয়া একমাত্র আইনি পথ চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার জাদুশিল্প পেল রাষ্ট্রীয় স্বীকৃতি, সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্তির ঘোষণা

মাগুরার শ্রীপুরে গৃহবধূ ধর্ষণ : ভিডিও উদ্ধার চেষ্টায় পুলিশ

মাগুরা প্রতিদিন ডটকম : সিগারেট চুরির মামলায় গ্রেফতার দেখানো সেই দুই যুবককে শেষ পর্যন্ত ধর্ষন মামলায় শ্যোন এরেস্ট দেখানো হয়েছে। এর আগে ধর্ষণের শিকার গৃহবধূটি মঙ্গলবার রাতে শ্রীপুর থানায় নারী নির্যাতন দমন ও পর্ণগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। এ মামলার আসামি রবিউল এবং আনিস মাগুরার শ্রীপুর উপজেলা আওয়ামীলীগ নেতা ইউপি চেয়ারম্যান মুতাসিম বিল্লাহ সংগ্রামের ঘনিষ্টজন বলে পরিচিত।

মাগুরার চরশ্রীপুর গ্রামের কৃষক পরিবারের নববধূ মঙ্গলবার ভোরে বাবার বাড়িতে যাওয়ার পথে দুই লম্পটের লালসার শিকার হয়। শ্রীপুর উপজেলার বরিশাট গ্রামের রবিউল এবং আনিস নামে দুই যুবক কুড়ি বছর বয়সি ওই গৃহবধূকে রাস্তা থেকে ধরে নিয়ে পাশেই শ্মশান ঘাটে নিয়ে ধর্ষণ করে। এ সময় তারা ধর্ষণের ভিডিও ধারণ করে। কিন্তু মেয়েটির চিত্কারে এলাকাবাসি ছুটে আসলে তারা পালিয়ে যায়। এ ঘটনার পর এলাকাবাসির অভিযোগের প্রেক্ষিতে স্থানীয় ইউপি চেয়ারম্যান মুতাসিম বিল্লাহ সংগ্রাম ওই দুই যুবককে আটক করে পুলিশে সোপর্দ করে।

নির্যাতনের শিকার গৃহবধূটি জানায়, আমার ফোন দিয়েই তারা ভিডিও করেছে। কিন্তু পালিয়ে যাওয়ার সময় মেমোরি কার্ড এবং গলার চেইন নিয়ে যায়। পরে সংগ্রাম চেয়ারম্যান আমার চেইন ফেরত দিলেও মেমোরিকার্ড দেয়নি।

এ বিষয়ে স্থানীয় শ্রীকোল ইউপি চেয়ারম্যান মুতাসিম বিল্লাহ সংগ্রামের সঙ্গে যোগাযোগ করা হলে তার কাছে ধারণকৃত ভিডিওর মেমোরি কার্ড নেই বলে দাবি করেন। তাছাড়া ঘটনার দিনে কেউ তাকে এ বিষয়ে কিছু জানায়নি বলে জানান।

নির্যাতনের শিকার গৃহবধূর দায়েরকৃত মামলার তদন্তকারী কর্মকর্তা রাসেল মিয়া বলেন, মেমোরি কার্ডটি উদ্ধারে সর্বতো চেষ্টা চালানো হচ্ছে। এছাড়া মামলাাটি দায়েরের পর বুধবার সকালেই তার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। পরীক্ষার রিপোর্ট পেলে খুব তাড়াতাড়ি এ মামলার চার্জশিট দেয়া সম্ভব হবে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology