আজ, শুক্রবার | ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ১০:৩৪

ব্রেকিং নিউজ :
বাংলা ১২ মাসের নাম ঠিকঠাক জানেন না মোসাদ্দিক? নববর্ষে মাগুরা জেলা পুলিশের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত শ্রীপুরে জামায়াতে ইসলামীর দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর জামিন মঞ্জুর মাগুরায় ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার মাগুরার রায়পুরে খাল পুনঃখনন কাজের উদ্বোধন আ.লীগ রাজনীতিতে নিষেধাজ্ঞা: আইনি ভিত্তি দিল সংসদ ক্রিকেট এবং রাজনীতি নিয়ে ফেসবুকে সাকিব আল হাসানের নতুন স্টাটাস মাগুরায় হাম-রুবেলা প্রতিরোধে টিকাদান জোরদার: উদ্বুদ্ধকরণ কর্মসূচি অনুষ্ঠিত প্রধানমন্ত্রী গঠিত পিএসএসি’র সদস্য মনোনীত হলেন ইনসেপ্টার আব্দুল মুক্তাদির

মাগুরার শ্রীপুরে দুটি আগ্নেয়াস্ত্রসহ দু’জন আটক

মাগুরা প্রতিদিন : মাগুরার শ্রীপুরে দুটি আগ্নেয়াস্ত সহ দুই যুবককে আটক করেছে র‍্যাব।

আটককৃতরা হলো,  উপজেলার শ্রীপুর গ্রামের গোকুল বিশ্বাসের পুত্র মিন্টু বিশ্বাস (৩৯) ও অহিদুল বিশ্বাসের পুত্র ইব্রাহিম বিশ্বাস (২৫)।

মঙ্গলবার রাতে শ্রীপুর উপজেলার খামারপাড়া গোরস্থান মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়।

র‍্যাব এবং পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৬ এবং সিপিসি-২, ঝিনাইদহ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে খামারপাড়া গোরস্থান মোড় এলাকায় অভিযান চালিয়ে বায়তুন নুর জামে মসজিদের পাশে পাঁকা রাস্তার উপর থেকে তাদের আটক করে।

এ সময় তাদের কাছ থেকে দেশীয় তৈরী ২ টি পাইপগান উদ্ধার করা হয়।

শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ তাসনীম আলম বলেন, আটককৃতরা এলাকার চিহ্নিত সন্ত্রাসী। মিন্টু বিশ্বাসের নামে এর আগেও অস্ত্র মামলাসহ ৪ টি মামলা রয়েছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology