আজ, বুধবার | ২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৫:২১

ব্রেকিং নিউজ :
মাগুরার খর্দ কছুন্দি গ্রামে বিক্ষোভ সমাবেশ মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ভিডিও চালু রেখে পুলিশ নির্যাতনের ঘটনায় সাবেক ছাত্রদল নেতা নয়ন গ্রেফতার শ্রীপুরে পল্লিবিদ্যুতের গাফিলতিতে দিনমজুরের মৃত্যু, দুই কর্মী সাময়িক বরখাস্ত মাগুরায় টিএসপি-ডিএপি সারের সংকট, চাহিদার তুলনায় বরাদ্দ কম মাগুরায় ৫ লাখ টাকার চুক্তিতে সিআইডি সেজে অপহরণের চেষ্টা -৭ জন গ্রেফতার জাসদ নেতা মাগুরার সাবেক উপজেলা চেয়ারম্যান এম এ আওয়াল আর নেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের হস্তক্ষেপে সংঘর্ষ এড়াল মহম্মদপুর বিএনপির দুইপক্ষ কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পায়নে মাগুরাকে এগিয়ে নিতে ঢাকায় উদ্যোক্তা কর্মশালা ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎ চলে আসায় বিদ্যুৎস্পৃষ্ট চোর

মাগুরার শ্রীপুরে বজ্জ্রপাতে কৃষকের মৃত্যু আহত ২ গৃহবধূ

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় বজ্জ্রপাতে দশরত বিশ্বাস (৩০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এছাড়া ফাইমা ও হেনা নামে দুই গৃহবধূ আহত হয়েছে। মাগুরা শ্রীপুরের বালিয়াঘাটা গ্রামে মঙ্গলবার দুপুরে নিহতের এ ঘটনা ঘটে। নিহত দশরত শ্রীপুর উপজেলার বালিয়াঘাটা গ্রামের কৃষ্ণপদ বিশ্বাসের ছেলে।

নিহত দশরত বিশ্বাসের ভাই বাসুদেব বিশ্বাস জানান, সে বাড়ির পাশে বিলের পানিতে বৃষ্টির মধ্যে পাট ধোয়ার সময় বজ্জ্রপাত ঘটলে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।

মাগুরা শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াছিন কবির বালিয়াঘাটা গ্রামে বজ্জ্রপাতে কৃষকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য উপজেলা পরিষদের পক্ষ থেকে আর্থিক সাহায্য করা হচ্ছে।

এছাড়া বজ্জ্রপাতে মাগুরা পৌরসভার দেড়ুয়া গ্রামের ফাইমা (৩৫) ও সদরের পুখুরিয়া গ্রামে গৃহবধূ হেনা (৪০) দুই গৃহবধূ গুরুত্বর আহত হয়েছে। তাদেকে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে চিকিত্সার জন্য ভর্তি হয়েছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology