আজ, মঙ্গলবার | ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৮:৩৯

ব্রেকিং নিউজ :
মাগুরা থেকে প্রত্যাহার হলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ মাগুরায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন মিরপুরে বাসা থেকে বৃদ্ধার পচাগলা মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য মাগুরায় নতুন জেলা প্রশাসক হিসেবে যোগ দিচ্ছেন মোতাকাব্বীর আহমেদ আবার বাড়লো জ্বালানি তেলের দাম মাগুরায় চোরাই ৫টি মোটরসাইকেলসহ চোর সিণ্ডিকেটের এক সদস্য গ্রেফতার দুই মহাদেশ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এমপি মনোয়ার খান এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার জঙ্গল সলিমপুরে র‍্যাব -পুলিশের ক্যাম্প বুলডোজারে গুঁড়িয়ে দিয়েছে ইয়াসিন বাহিনী

মাগুরার শ্রীপুরে বিনা-২২ জাতের ধানের গুনাগুন প্রচারে মাঠ দিবস অনুষ্ঠিত

মাগুরা প্রতিদিন ডটকম : “শেখ হাসিনার নির্দেশ, জলবায়ূ সহিষ্ণু বাংলাদেশ”-এই স্লোগানকে সামনে রেখে মাগুরার শ্রীপুরে বিনাধান-২২ এর প্রচার ও সম্প্রসারণের লক্ষ্যে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

মাগুরা বিনা উপকেন্দ্রের আয়োজনে ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সার্বিক সহযোগিতায় বৃৃহস্পতিবার দুপুরে শ্রীপুর উপজেলার চরগোয়ালপাড়া গ্রামে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

শ্রীপুর উপজেলা কৃষি অফিসার সালমা জাহান নিপার সভাপতিত্বে মাঠদিবস অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য দেন বিনা ময়মনসিংহের মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলাম ও বিশেষ অতিথি ময়মনসিংয়ের বিনা গবেষণা পরিচালক ড. মোঃ আব্দুল মালেক।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাগুরা জেলঅ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সুফি মোঃ রফিকুজ্জামান, জেলা বীজ প্রত্যয়ণ কর্মকর্তা ড. মোঃ মোশাররফ হোসেন, মাগুরা বিনা উপকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা শেফাউর রহমান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কনিষ্ঠ পরীক্ষণ কর্মকর্তা মৃনাল কুমার শীল ।

শ্রীপুর-গোয়ালপাড়া ব্লকের দুই শতাধিক কৃষাণ-কৃষাণীর উপস্থিতিতে মাঠ দিবস অনুষ্ঠানে আলোচকগণ স্বল্পমেয়াদি বিনাধান-২২ জাতের ধান বীজের অধিক ফলন, বীজ সংরক্ষণসহ চাষাবাদ পদ্ধতি নিয়ে বিষদভাবে আলোকপাত করেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology