আজ, বুধবার | ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১:১২

ব্রেকিং নিউজ :
মাগুরা থেকে প্রত্যাহার হলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ মাগুরায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন মিরপুরে বাসা থেকে বৃদ্ধার পচাগলা মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য মাগুরায় নতুন জেলা প্রশাসক হিসেবে যোগ দিচ্ছেন মোতাকাব্বীর আহমেদ আবার বাড়লো জ্বালানি তেলের দাম মাগুরায় চোরাই ৫টি মোটরসাইকেলসহ চোর সিণ্ডিকেটের এক সদস্য গ্রেফতার দুই মহাদেশ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এমপি মনোয়ার খান এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার জঙ্গল সলিমপুরে র‍্যাব -পুলিশের ক্যাম্প বুলডোজারে গুঁড়িয়ে দিয়েছে ইয়াসিন বাহিনী

মাগুরার শ্রীপুরে মাছ ধরার বিরোধে যুবক খুন

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরার শ্রীপুর উপজেলার গয়েশপুর ইউনিয়নের কুশা ইছাপুর গ্রামে প্রতিবেশির ধারালো ছুরির আঘাতে মাসুদ শেখ (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

গ্রামের খালে মাছ ধরা নিয়ে বিরোধের জেরে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে জানা গেছে।

নিহত মাসুদ শেখ ওই গ্রামের কাসেদ শেখের ছেলে। একজন বালু ব্যাবসায়ী।

এলাকাবাসি জানায়, শনিবার বিকালে বাড়ির সামনে দিয়ে বয়ে যাওয়া খালে মাছ ধরার বিষয় নিয়ে মাসুদ শেখের স্ত্রীকে বকাঝকার পাশাপাশি অপমান করে খালের অপর পাড়ের মনিরুল ইসলামের ছেলে ইয়াসিন।

এদিকে বালু ব্যবসায়ি মাসুদ সন্ধ্যায় বাড়ি ফিরে স্ত্রীকে অপমানের বিষয়টি জানতে পারে স্থানীয় মাতবরদের কাছে অভিযোগ দেয়। যার প্রেক্ষিতে গ্রাম্য কয়েকজন মাতবর ইয়াসিনকে গালমন্দ করে। এ ঘটনায় ক্ষুব্দ হয়ে ইয়াসিন সন্ধ্যা ৭টার দিকে ধারালো ছুরি নিয়ে মাসুদের উপর হামলা করে। এতে গুরুতর জখম মাসুদকে পরিবারের লোকজন পার্শ্ববর্তি লাঙ্গলবাঁধ বাজারের ক্লিনিকে নিয়ে যাবার পথেই তার মৃত্যু হয়।

শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জাব্বারুল ইসলাম জানান, খবর পেয়ে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি এ ঘটনায় জড়িত ব্যাক্তিকে আটকের চেষ্টা চলছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology