আজ, বুধবার | ২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৩:৩৮

ব্রেকিং নিউজ :
মাগুরার খর্দ কছুন্দি গ্রামে বিক্ষোভ সমাবেশ মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ভিডিও চালু রেখে পুলিশ নির্যাতনের ঘটনায় সাবেক ছাত্রদল নেতা নয়ন গ্রেফতার শ্রীপুরে পল্লিবিদ্যুতের গাফিলতিতে দিনমজুরের মৃত্যু, দুই কর্মী সাময়িক বরখাস্ত মাগুরায় টিএসপি-ডিএপি সারের সংকট, চাহিদার তুলনায় বরাদ্দ কম মাগুরায় ৫ লাখ টাকার চুক্তিতে সিআইডি সেজে অপহরণের চেষ্টা -৭ জন গ্রেফতার জাসদ নেতা মাগুরার সাবেক উপজেলা চেয়ারম্যান এম এ আওয়াল আর নেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের হস্তক্ষেপে সংঘর্ষ এড়াল মহম্মদপুর বিএনপির দুইপক্ষ কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পায়নে মাগুরাকে এগিয়ে নিতে ঢাকায় উদ্যোক্তা কর্মশালা ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎ চলে আসায় বিদ্যুৎস্পৃষ্ট চোর

মাগুরার শ্রীপুরে স্ত্রীকে পিটিয়ে হত্যা!


মাগুরা প্রতিদিন : মাগুরার শ্রীপুরে শ্বশুরবাড়ি থেকে নিজ বাড়িতে নিয়ে যাবার কথা বলে পথেই স্ত্রীকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে।

নিহত গৃহবধূ মোছা. মনিকা খাতুন (২৫) উপজেলার চরচৌগাছি গ্রামের মাজেদ শেখের মেয়ে। অভিযুক্ত স্বামীর নাম টিপু বিশ্বাস (৩০)।

পারিবার সূত্রে জানা যায়, বছর তিনেক আগে টিপু বিশ্বাসের সাথে মনিকা খাতুনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এর এক বছর পর তারা পালিয়ে বিয়ে করেন। কিন্তু টিপুর পরিবার এ বিয়ে মেনে নেয়নি। যার কারণে মনিকা তার বাবার বাড়িতেই থাকতো। এরই মধ্যে গত বছর টিপুকে উপজেলার ঘাসিয়াড়া গ্রামে নাজমীমের সঙ্গে বিয়ে দেন তার পরিবার । এ অবস্থায় দ্বিতীয় স্ত্রীকে নিয়ে তিনি বসবাস করছিলেন।

এদিকে গত শনিবার (১৩ এপ্রিল) টিপু তার প্রথম স্ত্রী মনিকার বাবার বাড়িতে গিয়ে রাত যাপন করেন। পরদিন সকাল ১১টার দিকে টিপু মনিকাকে নিজের বাড়িতে নিয়ে যাওয়ার কথা বলে দু’জনে মোটরসাইকেলযোগে বের হন। পথে উপজেলার মালাইনগর গ্রামের মালাইনগর প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পাশে দুলাল কাজীর পুকুরের পাড়ে নিয়ে গিয়ে টিপু মনিকাকে পিটিয়ে মারাত্মক আহত করে। এ ঘটনার পর এলাকাবাসি বিকাল সাড়ে ৩টার দিকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মনিকাকে মৃত ঘোষণা করেন।

শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ তাসমীম আলম জানান,  মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে স্বামী টিপু পলাতক রয়েছেন। তাকে আটকে পুলিশি অভিযান চলছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology