আজ, মঙ্গলবার | ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৩:১৫

ব্রেকিং নিউজ :
জাসদ নেতা মাগুরার সাবেক উপজেলা চেয়ারম্যান এম এ আওয়াল আর নেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের হস্তক্ষেপে সংঘর্ষ এড়াল মহম্মদপুর বিএনপির দুইপক্ষ কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পায়নে মাগুরাকে এগিয়ে নিতে ঢাকায় উদ্যোক্তা কর্মশালা ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎ চলে আসায় বিদ্যুৎস্পৃষ্ট চোর মাগুরায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-ফলমেলা উদ্বোধন মাগুরায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা মাগুরায় আবালপুর হাওড় এলাকায় দুই মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ২ মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন শ্রীপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সরকারি কাজে বাধা দিলে দলের হলেও ছাড় নয়: নিতাই রায় চৌধুরী

মাগুরায় আওয়ামীলীগ সভাপতি তানজেল হোসেন খানের মৃত্যুবার্ষিকী পালিত

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরা জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মরহুম তানজেল হোসেন খানের প্রথম মৃত্যুবার্ষিকী বুধবার পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা আওয়ামীলীগের উদ্যোগে সকালে কবর জিয়ারত ও বেলা ১১ টায় দলীয় কার্যালয়ে স্মরণসভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল ফাত্তাহর সভাপতিত্বে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত স্মরণসভায় বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য কামরুল লায়লা জলি, জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পঙ্কজ কুন্ডু, সহ-সভাপতি মুন্সী রেজাউল হক, আবু নাসির বাবলু, সদর উপজেলা আওয়ামীলীগ সভাপতি আশরাফুল আলম বাবুল ফকির, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান, তানজেল হোসেন খানের সহধর্মিনী কামরুন নাহার জলিসহ অন্যান্য নেতৃবৃন্দ।

স্মরণসভা শেষে প্রয়াত আওয়ামীলীগ নেতা তানজেল হোসেন খানের আত্মার শান্তি কমনায় দোয়া করা হয়।

প্রসঙ্গত, আলহাজ্ব তানজেল হোসেন খান ২০২০ সালের ২০ জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology