আজ, বুধবার | ২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ৭:১১

ব্রেকিং নিউজ :
মাগুরার খর্দ কছুন্দি গ্রামে বিক্ষোভ সমাবেশ মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ভিডিও চালু রেখে পুলিশ নির্যাতনের ঘটনায় সাবেক ছাত্রদল নেতা নয়ন গ্রেফতার শ্রীপুরে পল্লিবিদ্যুতের গাফিলতিতে দিনমজুরের মৃত্যু, দুই কর্মী সাময়িক বরখাস্ত মাগুরায় টিএসপি-ডিএপি সারের সংকট, চাহিদার তুলনায় বরাদ্দ কম মাগুরায় ৫ লাখ টাকার চুক্তিতে সিআইডি সেজে অপহরণের চেষ্টা -৭ জন গ্রেফতার জাসদ নেতা মাগুরার সাবেক উপজেলা চেয়ারম্যান এম এ আওয়াল আর নেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের হস্তক্ষেপে সংঘর্ষ এড়াল মহম্মদপুর বিএনপির দুইপক্ষ কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পায়নে মাগুরাকে এগিয়ে নিতে ঢাকায় উদ্যোক্তা কর্মশালা ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎ চলে আসায় বিদ্যুৎস্পৃষ্ট চোর

মাগুরায় আগুন পোহাতে গিয়ে দগ্ধ টুলু রাহার মৃত্যু

মাগুরা প্রতিদিন ডটকম : আগুন পোহাতে গিয়ে দগ্ধ বৃদ্ধ মাগুরার টুলু রাহা (৭০) রবিবার চিকিৎসাধিন অবস্থায় মারা গেছেন।

মাগুরা শহরের সাহা পাড়ার বাসিন্দা টুলু রাহা ঢাকা মেডিকেলের বার্ণ ইউনিটে চিকিৎসাধিন ছিলেন।

নিহত টুলু রাহার পারিবারিক সূত্রে জানা যায়, ১০ ফেব্রুয়ারি বাড়িতে তৈরি আগুনের কুণ্ডলি থেকে শীত নিবারণের চেষ্টা করছিলেন তিনি। এমন সময় অসতর্ক অবস্থায় শরীরে জড়ানো চাদরে আগুন লেগে তিনি মারাত্মকভাবে দগ্ধ হন। ঘটনার পর মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেলে প্রেরণ করেন।

টুলু রাহার ছেলে শশী রাহা জানান, বাবার শরীরের ৩০ শতাংশ মারাত্মকভাবে দগ্ধ হয়ে যায় এবং ঢাকা মেডিকেলে চিকিৎসাধিন অবস্থায় রবিবার সকালে তার মৃত্যু হয়।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology