আজ, মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১০:১৪

ব্রেকিং নিউজ :
মহম্মদপুরে পুকুরে ডুবে চাচাতো দুই বোনের মৃত্যু মাগুরায় স্কুল ছাত্রী ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যা মামলায় এক যুবকের মৃত্যুদণ্ড শেখ হাসিনার দেশে ফিরে আদালতে উপস্থিত হওয়া একমাত্র আইনি পথ চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার

মাগুরায় করোনা আক্রান্তের সংখ্যা ৮শ’ ছাড়ালো

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় করোনা আক্রান্তের সংখ্যা ৮শ’ ছাড়ালো। বুধবার নতুন করে ১১ জনসহ জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮শ ৮ জনে। পাশাপাশি মৃত্যু হয়েছে ১৭ জনের।

মাগুরা সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, এ পর্যন্ত মাগুরা থেকে মোট ৩ হাজার ৯শত ৯৩ জনের নমুনা পরীক্ষার জন্যে পাঠানো হয়। তার মধ্যে ৩ হাজার ৭০১ জনের রিপোর্ট পাওয়া গেছে। বুধবার ৩৭ জনের রিপোর্ট পাওয়া গেলে তার মধ্যে ১১ জন পজিটিভ এসেছে। এর মধ্যে পৌরসভায় ১০জন ও সদরে ১ জন। নতুন এই ১১ জন নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৮শ ৮ জনে। তবে এরমধ্যে ৬৮৫ জন ইতোমধ্যে সুস্থ্য হয়ে উঠেছেন এবং আক্রান্তদের মধ্যে চিকিত্সাধিন অবস্থায় মারা গেছেন ১৭ জন।

বর্তমানে ৯৮ জন হোম আইসোলেশনে, ১ জন হাসপাতালে চিকিত্সাধিন আছেন। বাকি ৭ জনকে রেফার করা হয়েছে বলে জানিয়েছেন মাগুরা সিভিল সার্জন ডা. প্রদীপ কুমার সাহা।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology