আজ, মঙ্গলবার | ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১০:৩৩

ব্রেকিং নিউজ :
মাগুরা থেকে প্রত্যাহার হলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ মাগুরায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন মিরপুরে বাসা থেকে বৃদ্ধার পচাগলা মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য মাগুরায় নতুন জেলা প্রশাসক হিসেবে যোগ দিচ্ছেন মোতাকাব্বীর আহমেদ আবার বাড়লো জ্বালানি তেলের দাম মাগুরায় চোরাই ৫টি মোটরসাইকেলসহ চোর সিণ্ডিকেটের এক সদস্য গ্রেফতার দুই মহাদেশ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এমপি মনোয়ার খান এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার জঙ্গল সলিমপুরে র‍্যাব -পুলিশের ক্যাম্প বুলডোজারে গুঁড়িয়ে দিয়েছে ইয়াসিন বাহিনী

মাগুরায় করোনা সচেতনতায় ছাত্রলীগ

তাছিন জামানঃ মাগুরায় করোনাভাইরাস রোধে সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাস্ক, লিফলেট ও স্টিকার বিতরণ করেছে জেলা ছাত্রলীগ।

সোমবার থেকে জেলার বিভিন্ন স্থানে এ কার্যক্রম পরিচালনা করা হয়। জেলা ছাত্রলীগের সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক মীর মেহেদী হাসান রুবেল  এর নেতৃত্বে ছাত্রলীগের বিভিন্ন ওয়ার্ড ও উপজেলার নেতাকর্মীরা এ কার্যক্রমে অংশগ্রহণ করেন।

মীর মেহেদী হাসান রুবেল জানান, ‘কেন্দ্রের নির্দেশে করোনা প্রতিরোধে ও জনসচেতনতা বাড়াতে মাগুরার গণ মানুষের নেতা এ্যাড.সাইফুজ্জামান শিখর ভাইয়ের সার্বিক সহযোগীতায়  মাস্ক,  লিফলেট, স্টিকার বিতরণ করেছি এবং শহরের প্রতিটি চায়ের দোকানে ওয়ান টাইম কাপ বিতরণ করেছি। এছাড়াও শহরের প্রতিটি মসজিদ এবং মন্দিরে হাত ধোয়ার জন্য সবান এবং সবান রাখার পাত্র সরবারাহ করেছি। ২৫০ শয্যা বিশিষ্ট্য সদর হাসপাতালের সামনে বেসিন স্থাপন করেছি।

তিনি আরো বলেন, ‘ মানবিক সঙ্কট কাটিয়ে না ওঠা পর্যন্ত ছাত্রলীগ মানুষের পাশে থাকবে।’

উল্লেখ্য, এর আগে গত ২০ মার্চ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল-নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে ছাত্রলীগের সব ইউনিটের মেডিকেল টিমের সমন্বয়ে হ্যান্ড স্যানিটাইজার তৈরি, মাস্ক বিতরণ ও জনসচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে লিফলেট বিলি করার নির্দেশ দেওয়া হয়।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology