আজ, মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৯:৪৭

ব্রেকিং নিউজ :
মহম্মদপুরে পুকুরে ডুবে চাচাতো দুই বোনের মৃত্যু মাগুরায় স্কুল ছাত্রী ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যা মামলায় এক যুবকের মৃত্যুদণ্ড শেখ হাসিনার দেশে ফিরে আদালতে উপস্থিত হওয়া একমাত্র আইনি পথ চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার

মাগুরায় করোনায় আক্রান্ত আরো দুই জনের মৃত্যু মোট মৃত্যু ছয়

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় সোমবার মৌসুমি আকতার (২৭) নামে অন্তসত্ত্বা গৃহবধূ এবং দবির হোসেন (৬৫) নামে এক কৃষক করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। এই নিয়ে মাগুরা জেলায় মোট ৬ জন করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন।
নিহত অন্ত:সত্ত্বা মৌসুমি খাতুন মাগুরা শহরের দোয়ারপাড় এলাকার বাসিন্দা মাগুরা সদর উপজেলা পরিষদের উপ-সহকারী প্রকৌশলী আবু তাহেরের মেয়ে। তার শ্বশুর বাড়ি নোয়াখালির বেগমগঞ্জে। অন্যদিকে নিহত দবির হোসেন মাগুরা সদর উপজেলার কান্দা বাঁশকোটা গ্রামের কৃষক।

মাগুরা সদর হাসপাতাল এবং নিহতের পরিবার সূত্রে জানা যায়,  নোয়াখালির বেগমগঞ্জের ডাক্তার মাহাবুবুর রহমানের স্ত্রী মৌসুমি আকতার সন্তানের জন্ম দিতে কয়েক মাস আগে মাগুরা শহরের দোয়ারপাড়ায় বাবার বাড়িতে আসেন। গত ১ জুলাই তারিখে বাবা প্রকৌশলী আবু তাহের এবং মৌসুমি দু;জনই করোনা টেস্টে পজিটিভ বলে শনাক্ত হয়। কিন্তু ৭ মাসের অন্ত:সত্ত্বা মৌসুমি আকতারের শারীরিক অবস্থা নাজুক হওয়ায় ৩ জুলাই তাকে প্রথমে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে এবং পরে ফরিদপুর মেডিকেল কলেজ ভর্তি করা হয়। সেখানেও অবস্থার অবনতি হলে ওইদিন রাতে তাকে সাভারের এনাম মেডিকেলে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধিন অবস্থায় সোমবার ভোরে মারা যায় মৌসুমি আকতার। এ ঘটনার পর সোমবার মৌসুমি আকতারের স্বামী মাহাবুবুর রহমান মৃত স্ত্রীকে নিয়ে দাফনের জন্যে নোয়াখালিতে ফিরে যান।

এদিকে সোমবার সন্ধা সাড়ে ৭টার দিকে কান্দা বাঁশকোটা গ্রামের দরিদ্র কৃষক দবির হোসেন (৬৫) মারা যান। তিনি বেশ কয়েকদিন ধরে করোনায় আক্রান্ত হয়ে বাড়িতেই কোয়ারেন্টাইনে ছিলেন।

মাগুরার সিভিল সার্জন ডা. প্রদীপ কুমার সাহা জানান, এই নিয়ে মাগুরায় মোট ৬ জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসাধিন অবস্থা মারা গেলেন। জেলায় মোট ১৬৬ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এদের মধ্যে ৫৮ জন সুস্থ্য হয়ে উঠেছেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology