আজ, বুধবার | ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৯:০৭

ব্রেকিং নিউজ :
আবার হামলার শিকার হলেন নাসীরুদ্দিন পাটওয়ারী মাগুরা থেকে প্রত্যাহার হলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ মাগুরায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন মিরপুরে বাসা থেকে বৃদ্ধার পচাগলা মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য মাগুরায় নতুন জেলা প্রশাসক হিসেবে যোগ দিচ্ছেন মোতাকাব্বীর আহমেদ আবার বাড়লো জ্বালানি তেলের দাম মাগুরায় চোরাই ৫টি মোটরসাইকেলসহ চোর সিণ্ডিকেটের এক সদস্য গ্রেফতার দুই মহাদেশ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এমপি মনোয়ার খান এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার

মাগুরায় গোয়ালবাথান প্রেসিডেন্সি কলেজে বঙ্গবন্ধুর উপর রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় গোয়ালবাথান প্রেসিডেন্সি কলেজে ‘বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে কারিগরি শিক্ষার গুরুত্ব’ বিষয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও নবীণ বরণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে এ উপলক্ষে গোয়ালবাথান প্রেসিডেন্সি ইনস্টিটিউট অব টেকনোলজি কলেজ চত্ত¡রে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. বীরেন শিকদার এমপি এবং প্রধান আলোচক ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর।

টেকনোলজি কলেজটির প্রধান নির্বাহী শেখ নবীব আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স-আইডিইবি’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শামসুর রহমান, মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহিম প্রমুখ।

আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্যে এ্যাডভোকেট সাইফুজ্জামান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কারিগরি শিক্ষার মাধ্যমে দেশের মানুষকে সম্পদে পরিণত করতে ব্যাপক পরিকল্পনা হাতে নিয়েছেন। ইতোমধ্যেই আমরা যার সুফল পেতে শুরু করেছি। দেশে কারিগরি শিক্ষার হার বেড়েছে অনেক।

প্রধান অতিথির বক্তব্যে ড. বীরেন শিকদার বলেছেন, দেশের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য কারিগরি শিক্ষার কোন বিকল্প নেই। কারিগরি শিক্ষা এখন সময়ের দাবী। এটির উদ্দেশ্যই হচ্ছে, হাতে কলমে কাজ করে নিজেকে প্রতিষ্ঠিত করার পাশাপাশি দেশকে সমৃদ্ধ করা। একারণে বর্তমান সরকার কারিগরি শিক্ষাকে অধিক গুরুত্ব দিয়েছেন।

আলোচনা সভা শেষে ‘বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে কারিগরি শিক্ষার গুরুত্ব’ বিষয়ে অনুষ্ঠিত রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology