আজ, বৃহস্পতিবার | ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১:২৭

ব্রেকিং নিউজ :
বাংলা ১২ মাসের নাম ঠিকঠাক জানেন না মোসাদ্দিক? নববর্ষে মাগুরা জেলা পুলিশের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত শ্রীপুরে জামায়াতে ইসলামীর দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর জামিন মঞ্জুর মাগুরায় ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার মাগুরার রায়পুরে খাল পুনঃখনন কাজের উদ্বোধন আ.লীগ রাজনীতিতে নিষেধাজ্ঞা: আইনি ভিত্তি দিল সংসদ ক্রিকেট এবং রাজনীতি নিয়ে ফেসবুকে সাকিব আল হাসানের নতুন স্টাটাস মাগুরায় হাম-রুবেলা প্রতিরোধে টিকাদান জোরদার: উদ্বুদ্ধকরণ কর্মসূচি অনুষ্ঠিত প্রধানমন্ত্রী গঠিত পিএসএসি’র সদস্য মনোনীত হলেন ইনসেপ্টার আব্দুল মুক্তাদির

মাগুরায় চ্যানেল আই এর প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মাগুরা প্রতিদিন ডটকম : চ্যানেল আই এর ১৯ বছর পূর্তি উপলক্ষে মাগুরায় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল সাড়ে ১০ টায় মাগুরা প্রেসক্লাব এলাকা থেকে র‍্যালিটি বের হয়ে শহর প্রদক্ষিণ করে। পরে প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

ডা. কাজী তাসুকুজ্জামানের সভাপতিত্বে এবং কবি সাগর জামানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মাগুরা জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুণ্ডু।

স্বাগত বক্তব্য রাখেন চ্যানেল আই এর জেলা প্রতিনিধি শামিম আহমেদ খান।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বরেণ্য চিত্রশিল্পী মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, কবি মিয়া ওয়াহিদ কামাল বাবলুসহ আরো অনেকে।

আলোচনা সভা শেষে অতিথিরা প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology