আজ, বৃহস্পতিবার | ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৩:৪৯

ব্রেকিং নিউজ :
আবার হামলার শিকার হলেন নাসীরুদ্দিন পাটওয়ারী মাগুরা থেকে প্রত্যাহার হলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ মাগুরায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন মিরপুরে বাসা থেকে বৃদ্ধার পচাগলা মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য মাগুরায় নতুন জেলা প্রশাসক হিসেবে যোগ দিচ্ছেন মোতাকাব্বীর আহমেদ আবার বাড়লো জ্বালানি তেলের দাম মাগুরায় চোরাই ৫টি মোটরসাইকেলসহ চোর সিণ্ডিকেটের এক সদস্য গ্রেফতার দুই মহাদেশ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এমপি মনোয়ার খান এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার

মাগুরায় জেলা কৃষকলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় বাংলাদেশ কৃষকলীগ মাগুরা জেলা শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১১ টায় বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান মিলনায়তনে এ সভার উদ্বোধন করেন বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ সমীর চন্দ।

মাগুরা জেলা কৃষকলীগের সভাপতি মিরুল ইসলামের সভাপতিত্বে বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে মাগুরা-১ আসনের সংসদ সদস্য এডভোকেট সাইফুজ্জামান শিখর এবং প্রধান বক্তা হিসেবে বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এডভোকেট উম্মে কুলসুম স্মৃতি এমপি উপস্থিত ছিলেন।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি শরীফ আশরাফ আলী, সহ-সভাপতি মাকসুদুর রহমান, যুগ্ম-সম্পাদক কৃষিবিদ বিশ্বনাথ বিটু, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক নাজমুল ইসলাম
পান্নু, মাগুরা জেলা আওয়ামীলীগের সভাপতি আ.ফ.ম আব্দুল ফাত্তাহ, সাধারণ সম্পাদক জেলা পরিষদ চেয়ারম্যান পংকজ কুন্ডু, সহ-সভাপতি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু নাসির বাবলু, সাংগঠনিক সম্পাদক পৌরমেয়র খুরশিদ হায়দার টুটুলসহ জেলা উপজেলা কৃষকলীগের নেতৃবৃন্দ।

সভায় মাগুরা কৃষকলীগের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার জন্য আহবান জানানো হয়।

বর্ধিত সভাটির সঞ্চালনায় ছিলেন জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান বিপু।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology