আজ, বুধবার | ২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৫:২১

ব্রেকিং নিউজ :
মাগুরার খর্দ কছুন্দি গ্রামে বিক্ষোভ সমাবেশ মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ভিডিও চালু রেখে পুলিশ নির্যাতনের ঘটনায় সাবেক ছাত্রদল নেতা নয়ন গ্রেফতার শ্রীপুরে পল্লিবিদ্যুতের গাফিলতিতে দিনমজুরের মৃত্যু, দুই কর্মী সাময়িক বরখাস্ত মাগুরায় টিএসপি-ডিএপি সারের সংকট, চাহিদার তুলনায় বরাদ্দ কম মাগুরায় ৫ লাখ টাকার চুক্তিতে সিআইডি সেজে অপহরণের চেষ্টা -৭ জন গ্রেফতার জাসদ নেতা মাগুরার সাবেক উপজেলা চেয়ারম্যান এম এ আওয়াল আর নেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের হস্তক্ষেপে সংঘর্ষ এড়াল মহম্মদপুর বিএনপির দুইপক্ষ কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পায়নে মাগুরাকে এগিয়ে নিতে ঢাকায় উদ্যোক্তা কর্মশালা ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎ চলে আসায় বিদ্যুৎস্পৃষ্ট চোর

মাগুরায় টিসিবির সয়াবিন দোকানে-দুইজনকে জরিমানা

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় টিসিবির স্বল্পমূল্যের সয়াবিন তেল উত্তোল করে দোকানে বিক্রির অভিযোগে সোহরাব হোসেন এবং মাহমুদুর রহমান নামে দুই ব্যক্তিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

সোমবার সন্ধ্যায় শহরের স্টেডিয়ামে গেটে টিসিবির স্বল্পমূল্যের পণ্য বিক্রয় করা হচ্ছিল। এ সময় স্টেডিয়াম গেটের মুদি ব্যবসায়ী সোহাগ স্টোরের মালিক সোহরাব হোসেন ৫০ লিটার সয়াবিন তেল উত্তোলন করে নিজের দোকানে বিক্রির পাশাপাশি প্রতিবেশি দোকানদার মাহমুদ হোসেনের ঘরে মজুদ করে।

খবর পেয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ান দোকান দুটিতে তল্লাশি চালিয়ে মজুদ তেল উদ্ধার করেন। এ সময় সোহরাব হোসেনকে ১০ হাজার এবং মাহমুদ হোসেনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সদর উপজেলা নির্বাহি কর্মকর্তা আবু সুফিয়ান বলেন, টিসিবির পণ্য দরিদ্র মানুষের জন্যে। দেশের ক্রান্তিকালে দরিদ্র মানুষের পাশে বিত্তশালিদের সহানুভূতির হাত বাড়িয়ে দেয়া উচিত। অথচ তারা দরিদ্রদের অধিকার থেকে বঞ্চিত করে মুনাফা লাভের চেষ্টা করছিলেন। এটি অপরাধ। যে কারণে তাদেরকে জরিমানা করা হয়েছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology