আজ, মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৪:৩১

ব্রেকিং নিউজ :
মাগুরায় স্কুল ছাত্রী ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যা মামলায় এক যুবকের মৃত্যুদণ্ড শেখ হাসিনার দেশে ফিরে আদালতে উপস্থিত হওয়া একমাত্র আইনি পথ চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার জাদুশিল্প পেল রাষ্ট্রীয় স্বীকৃতি, সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্তির ঘোষণা

মাগুরায় তথ্য গোপন করে হাসপাতালে চিকিৎসাধিন করোনা আক্রান্ত শিক্ষকের মৃত্যু

মাগুরা প্রতিদিন ডটকম: মাগুরায় তথ্য গোপন করে হাসপাতালে চিকিৎসাধিন আবুল কালাম আজাদ (৫৫) শুক্রবার ভোরে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

তিনি জেলার শ্রীপুর উপজেলার চর মহেশপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক।

মাগুরা ২৫০ শয্যা হাসপাতাল সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে শিক্ষক আবুল কালাম আজাদকে হাসপাতালে ভর্তি করা হন। বুকে ব্যথা ও শ্বাসকষ্ট থাকায় তাকে মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়। কিন্তু তিনি আগের দিন বুধবার করোনা উপসর্গ থাকায় তিনি নিজ উদ্যোগে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাধ্যমে নমুনা পরীক্ষার জন্যে দিলেও হাসপাতালে ভর্তির সময় পরিবারের পক্ষ থেকে পুরো বিষয়টি গোপন করা হয়। পরে বিষয়টি নিশ্চিত হলে তাকে সাধারণ ওয়ার্ড থেকে সরিয়ে নেয়া হয়। কিন্তু শুক্রবার ভোর সাড়ে ৫ টার দিকে তার মৃত্যু হয়।

এদিকে হাসপাতালে ওই শিক্ষকের মৃত্যুর পর সকালেই পরিবারের সদস্যরা নিজ উদ্যোগে লাশটি এলাকায় নিয়ে গিয়ে দাফন করেছে। এই ঘটনার পর শুক্রবার সকালে নমুনা পরীক্ষার রিপোর্ট থেকে মাগুরা সিভিল সার্জনের কার্যালয়ের কর্তাব্যক্তিরা জানতে পারেন তিনি করোনা আক্রান্ত ছিলেন।

তবে তথ্য গোপন করে হাসপাতালে যাওয়া আসা এবং সাধারণ পরিবহন ব্যবহার করায় আক্রান্ত ব্যক্তির মাধ্যমে আরো অনেকের সংক্রমিত হওয়ার আশঙ্কা করছেন স্বাস্থ্যবিভাগের কর্মকর্তারা।

এদিকে শুক্রবার মাগুরায় সর্বোচ্চ ২১ জন করোনা আক্রান্ত রোগি শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট ১৬৬ জন করোনা রোগি শনাক্ত হলো। পাশাপাশি শিক্ষক আবুল কালাম আজাদসহ এ পর্যন্ত মাগুরায় মোট চারজন করোনা আক্রান্ত রোগি হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মারা গেছেন। শনাক্ত হওয়া রোগিদের মধ্যে ৫২ জন ইতোমধ্যে সুস্থ্য হয়ে উঠেছেন বলে সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology