আজ, সোমবার | ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৫:৫৯

ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীর কার্যালয়ের হস্তক্ষেপে সংঘর্ষ এড়াল মহম্মদপুর বিএনপির দুইপক্ষ কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পায়নে মাগুরাকে এগিয়ে নিতে ঢাকায় উদ্যোক্তা কর্মশালা ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎ চলে আসায় বিদ্যুৎস্পৃষ্ট চোর মাগুরায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-ফলমেলা উদ্বোধন মাগুরায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা মাগুরায় আবালপুর হাওড় এলাকায় দুই মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ২ মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন শ্রীপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সরকারি কাজে বাধা দিলে দলের হলেও ছাড় নয়: নিতাই রায় চৌধুরী মাগুরায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল

মাগুরায় দায়িত্বে অবহেলার কারণে পরীক্ষা কেন্দ্রের হল সুপারসহ ৭ শিক্ষককে বহিস্কার

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় চলমান এসএসসি পরীক্ষায় দায়িত্ব পালনে অবহেলার দায়ে মাগুরা সরকারি বিদ্যালয় কেন্দ্রের হল সুপারকে বহিস্কার এবং ৬ কক্ষ পরিদর্শককে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

মাগুরা জেলা প্রশাসক ডক্টর আশরাফুল আলম এবং ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব স্বাক্ষরিত পৃথক পৃথক আদেশ থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

বহিস্কৃত হল সুপার হচ্ছেন মাগুরার সত্যপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনীল কুমার ঘোষ এবং অব্যাহতি প্রাপ্ত ৭ কক্ষ পরিদর্শক হচ্ছেন মাগুরা সরকারি বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহিদুল ইসলাম, জাহাঙ্গীর আলম খান, সৈয়দ ইমরুল কবির, পূষ্পাঞ্জলি রাণী রায়, আশফাকুর রহমান এবং মিজানুর রহমান।

প্রসঙ্গত: উল্লেখ্য যে, সোমবার এসএসসি পরীক্ষার প্রথম দিনে সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অভিযুক্ত শিক্ষকরা অনুপস্থিত থাকায় নির্ধারিত সময়ের পরে অনির্ধারিত ৬ জন শিক্ষক ডেকে পরীক্ষা নিতে হয়েছে। এছাড়া নির্ধারিত সময়ের ৪০ মিনিট পর দুইজন শিক্ষক পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হন। এ বিষয়ে ৩ ফেব্রæয়ারি সোমবার যুগান্তর অনলাইনসহ অন্যান্য গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এ ঘটনার পর জেলা প্রশাসন এবং সংশ্লিষ্ট বিদ্যালয় থেকে অভিযুক্ত হল সুপারকে বহিস্কার এবং বাকি ৬ শিক্ষককে কক্ষ পরিদর্শকের দায়িত্ব থেকে অব্যাহতি দেন।

এ বিষয়ে মাগুরা জেলা প্রশাসক ডক্টর আশরাফুল আলম বলেন, পাবলিক পরীক্ষায় দায়িত্ব ও কর্তব্যে চরম অবহেলা এবং ক্ষমতার অপব্যবহারের জন্যে তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেয়া হয়েছে। এছাড়াও তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্যে উচ্চ শিক্ষা বিভাগের মহাপরিচালক বরাবর পত্র পাঠানো হয়েছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology