আজ, বুধবার | ২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ২:৫৬

ব্রেকিং নিউজ :
মাগুরার খর্দ কছুন্দি গ্রামে বিক্ষোভ সমাবেশ মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ভিডিও চালু রেখে পুলিশ নির্যাতনের ঘটনায় সাবেক ছাত্রদল নেতা নয়ন গ্রেফতার শ্রীপুরে পল্লিবিদ্যুতের গাফিলতিতে দিনমজুরের মৃত্যু, দুই কর্মী সাময়িক বরখাস্ত মাগুরায় টিএসপি-ডিএপি সারের সংকট, চাহিদার তুলনায় বরাদ্দ কম মাগুরায় ৫ লাখ টাকার চুক্তিতে সিআইডি সেজে অপহরণের চেষ্টা -৭ জন গ্রেফতার জাসদ নেতা মাগুরার সাবেক উপজেলা চেয়ারম্যান এম এ আওয়াল আর নেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের হস্তক্ষেপে সংঘর্ষ এড়াল মহম্মদপুর বিএনপির দুইপক্ষ কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পায়নে মাগুরাকে এগিয়ে নিতে ঢাকায় উদ্যোক্তা কর্মশালা ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎ চলে আসায় বিদ্যুৎস্পৃষ্ট চোর

মাগুরায় নিউজ টুয়েন্টি ফোর টেলিভিশন চ্যানেলের তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মাগুরা প্রতিদিন ডটকম : বেসরকারি টেলিভিশন চ্যানেল নিউজ টুয়েন্টি ফোরের তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শনিবার মাগুরায় র‌্যালি ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

সকাল সাড়ে ১১ টায় মাগুরা প্রেসক্লাব চত্ত্বর থেকে শহরে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। পরে প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

মাগুরা প্রেসক্লাব সাধারণ সম্পাদক শামিম খানের সভাপতিত্বে এবং কবি সাগর জামানের সঞ্চালনায় এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা সংসদ সদস্য কামরুল লাইলা জলি।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক সাইদুর রহমান, অ্যাড. মোখলেছুর রহমান, শফিকুল ইসলাম শফিক, জেলা যুবলীগ আহ্বায়ক ফজলুর রহমান, যুগ্ম আহ্বায়ক আলি আহমেদ আহাদ, জেলা ছাত্রলীগ সভাপতি মেহেদি হাসান রুবেল, সাধারণ সম্পাদক আলি হোসেন মুক্তা, নিউজ টুয়েন্টি ফোরের মাগুরা প্রতিনিধি সাংবাদিক রাশেদ খান প্রমুখ।

আলোচনা সভা শেষে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কেটে চ্যানেলটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন প্রধান অতিথি।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology