আজ, রবিবার | ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | সন্ধ্যা ৭:৩৬

ব্রেকিং নিউজ :
মাগুরায় চোরাই ৫টি মোটরসাইকেলসহ চোর সিণ্ডিকেটের এক সদস্য গ্রেফতার দুই মহাদেশ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এমপি মনোয়ার খান এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার জঙ্গল সলিমপুরে র‍্যাব -পুলিশের ক্যাম্প বুলডোজারে গুঁড়িয়ে দিয়েছে ইয়াসিন বাহিনী তেলবোঝাই ট্রাক ছিনতাই, চালককে হত্যা—এক সপ্তাহ পর উন্মোচিত চাঞ্চল্যকর রহস্য মাত্র ১শ ২০ টাকায় পুলিশের চাকরি সংসদ ভবন থেকে উধাও ১৩৪৩ কপার বার, তদন্তে অনিয়মের অভিযোগ ঝিনাইদহ ছাত্রদল নেতার মামলায় এনসিপির কেন্দ্রীয় নেতা তারেক গ্রেফতার মাগুরার রাজশাহী মিষ্টান্ন ভাণ্ডার : কারখানার টয়লেটে নেই সাবান

মাগুরায় ‘নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন’ শীর্ষক সেমিনার এবং চেক বিতরণ

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় শনিবার জেলা প্রশাসকের কার্যালয়ে ‘নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এছাড়া প্রবাসী কল্যাণ ব্যাংকের পক্ষ থেকে ১০ জনের মধ্যে ২৮ লক্ষ টাকা ঋণ প্রদান করা হয়।

মাগুরা জেলা প্রশাসক ডক্টর আশরাফুল আলমের সভাপতিত্বে জেলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র-টিটিসি আয়োজিত বিষয়ভিত্তিক এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শহীদুল আলম।

“মুজিব বর্ষের আহ্বান, দক্ষ হয়ে বিদেশ যান”-এই স্লোগানকে সামনে রেখে জেলার বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের জন প্রতিনিধি, গ্রাম পুলিশ, সাংবাদিকদের অংশগ্রহণে অনুষ্ঠিত এ সেমিনারে মূল বক্তব্য উপস্থাপন করেন প্রধান অতিথি নিজেই।

বিদেশ গমণের প্রাক্কালে করণীয় ও বর্জণীয়, বিদেশ গমনের পর করণীয়, তথাকথিত ফ্রি ভিসার অপপ্রচার ও কুফল এবং জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো’র সহায়তা গ্রহণের মাধ্যমে দক্ষ জনশক্তি প্রেরণের বিষয়ের নানা দিক ও সুবিধাসমূহ তুলে ধরে প্রধান অতিথি বক্তব্য রাখেন।

সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাগুরা জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক কামরুজ্জামান, মাগুরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ শহীদুল ইসলাম, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান প্রমুখ।

সেমিনার শেষে প্রবাসী কল্যাণ ব্যাংকের পক্ষ থেকে ১০ জনের মধ্যে সর্বোচ্চ ৩ লাখ ও সর্বনিম্ন ২ লাখ টাকা করে মোট ২৭ লাখ টাকার পুনর্বাসন ঋণের চেক বিতরণ করেন প্রধান অতিথি।

প্রবাসী কল্যাণ ব্যাংকের বঙ্গবন্ধু অভিবাসী বৃহৎ পরিবার ও বিশেষ পুর্বাসন খাত থেকে এই ঋণের অর্থ প্রদান করা হয়ে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ব্যাংক, মাগুরা শাখার ব্যবস্থাপক ইকবাল হোসেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology