আজ, বুধবার | ২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৩:০৪

ব্রেকিং নিউজ :
মাগুরার খর্দ কছুন্দি গ্রামে বিক্ষোভ সমাবেশ মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ভিডিও চালু রেখে পুলিশ নির্যাতনের ঘটনায় সাবেক ছাত্রদল নেতা নয়ন গ্রেফতার শ্রীপুরে পল্লিবিদ্যুতের গাফিলতিতে দিনমজুরের মৃত্যু, দুই কর্মী সাময়িক বরখাস্ত মাগুরায় টিএসপি-ডিএপি সারের সংকট, চাহিদার তুলনায় বরাদ্দ কম মাগুরায় ৫ লাখ টাকার চুক্তিতে সিআইডি সেজে অপহরণের চেষ্টা -৭ জন গ্রেফতার জাসদ নেতা মাগুরার সাবেক উপজেলা চেয়ারম্যান এম এ আওয়াল আর নেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের হস্তক্ষেপে সংঘর্ষ এড়াল মহম্মদপুর বিএনপির দুইপক্ষ কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পায়নে মাগুরাকে এগিয়ে নিতে ঢাকায় উদ্যোক্তা কর্মশালা ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎ চলে আসায় বিদ্যুৎস্পৃষ্ট চোর

মাগুরায় নিষেধাজ্ঞা অমান্যকারী ৭ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখায় সোমবার শহরের হার্ডওয়ার ও রড সিমেন্টসহ বিভিন্ন প্রকারের ৭টি দোকানের মালিককে জরিমানা করা হয়েছে।

মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ানের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালত শহরের ভায়নার মোড়সহ বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদীনসহ জেলা ও পুলিশ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা অংশ নেন।

ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান জানান, করোনা পরিস্থিতি মোকাবেলায় হাসপাতাল, ক্লিনিক, ওষুধের দোকান ব্যতিত সব ধরণের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার জন্য প্রশাসনের পক্ষ থেকে মাইকিংসহ নানা ভাবে প্রচার চালানো হচ্ছে। এই নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে আরো কঠোর ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology