আজ, রবিবার | ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | সন্ধ্যা ৭:১৬

ব্রেকিং নিউজ :
চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার জাদুশিল্প পেল রাষ্ট্রীয় স্বীকৃতি, সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্তির ঘোষণা যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন মাগুরা জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ এইচএসসিতে মাগুরায় ২৫০ শিক্ষার্থী অনুপস্থিত

মাগুরায় বরুণাতৈল গ্রামে প্রতিবেশির ছুরিকাঘাতে কৃষক খুন

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরা সদরের বরুণাতৈল গ্রামে প্রতিবেশির ছুরিকাঘাতে আকামত মোল্যা (৬০) নামে এক কৃষক খুন হয়েছে। তিনি সদর উপজেলার বরুণাতৈল গ্রামের মৃত মোবারক মোল্যার ছেলে।

এলাকাবাসি জানায়, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে আকামত মোল্যা বরুণাতৈল গ্রামে আলালউদ্দিনের চায়ের দোকানে বসে ছিলেন। এ সময় তার প্রতিবেশি জালাল শেখের ছেলে ইছা ধারালো ছুরি দিয়ে আকামত মোল্যার বুকে আঘাত করে। ঘটনার পর এলাকাবাসি তাকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়।

আকামত মোল্যা ক্ষেত খামারের পাশাপাশি চাউল বাজারে মুটে শ্রমিক হিসেবে কাজ করতো। কিছুদিন আগে চাষের জমিতে পানি দেওয়ার ঘটনা নিয়ে প্রতিবেশি জালাল শেখ ও তার ছেলে ইছার সঙ্গে তার বাক বিতণ্ডার ঘটনা ঘটে। যা নিয়ে উভয় পরিবারের মধ্যে রেশারেশি চলছিল। ওই ঘটনার জের ধরেই হত্যাকাণ্ডটি সংগঠিত হতে পারে বলে এলাকাবাসি ধারণা করছেন।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদিন জানান, কী কারণে হত্যাকাণ্ডটি সংগঠিত হয়েছে সে বিষয়ে তদন্ত চলছে। পাশাপাশি হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিকে আটকের চেষ্টা চলছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology