আজ, বুধবার | ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১০:২৫

ব্রেকিং নিউজ :
মাগুরায় ৫ লাখ টাকার চুক্তিতে সিআইডি সেজে অপহরণের চেষ্টা -৭ জন গ্রেফতার জাসদ নেতা মাগুরার সাবেক উপজেলা চেয়ারম্যান এম এ আওয়াল আর নেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের হস্তক্ষেপে সংঘর্ষ এড়াল মহম্মদপুর বিএনপির দুইপক্ষ কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পায়নে মাগুরাকে এগিয়ে নিতে ঢাকায় উদ্যোক্তা কর্মশালা ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎ চলে আসায় বিদ্যুৎস্পৃষ্ট চোর মাগুরায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-ফলমেলা উদ্বোধন মাগুরায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা মাগুরায় আবালপুর হাওড় এলাকায় দুই মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ২ মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন শ্রীপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল

মাগুরায় বাইসাইকেল পেলো ১৪৭ শিক্ষার্থী

মাগুরা প্রতিদিন ডটকম : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে বাইসাইকেল পেলো সদর উপজেলার ১৪৭ জন শিক্ষার্থী।

বৃহস্পতিবার লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রজেক্ট-এলজিএসপি-৩ প্রকল্পের আওতায় জেলার সদর উপজেলার ৯টি ইউনিয়নের ৪০টি মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে এ বাইসাইকেল বিতরণ করা হয়।

সকাল ১০ টায় স্থানীয় নোমানী ময়দানে মাগুরা-১ আসনের সংসদ সদস্য এডভোকেট সাইফুজ্জামান শিখর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে বাইসাইকেল তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. আশরাফুল আলম, পুলিশ সুপার জহিরুল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু, সিভিল সার্জন ডাক্তার শহীদুল্লাহ দেওয়ান, পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াছিন কবীর, এলজিএসপি-৩ প্রকল্পের ডিষ্ট্রিক ফ্যাসিলিটেটর শামসুজ্জোহা প্রমুখ।

বাইসাইকেল পাওয়ায় দূরদূরান্তের শিক্ষার্থীরা সময় বাচিয়ে বিদ্যালয়ে যাওয়া আসা করতে পারবে। এই সহায়তার জন্যে তারা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক ভাবে ধন্যবাদ জানিয়েছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology