আজ, সোমবার | ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৪:৫৮

ব্রেকিং নিউজ :
মিরপুরে যুবদল কর্মী হত্যা: মাগুরা থেকে জিয়াউর রহমান রাজু আটক মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে ১০ হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন কালের সাক্ষী লাকার্তা সিকদার বাড়ি: শরীয়তপুরের এক অনন্য ঐতিহাসিক উপাখ্যান পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শালিখায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু মহম্মদপুরে পুকুরে ডুবে চাচাতো দুই বোনের মৃত্যু মাগুরায় স্কুল ছাত্রী ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যা মামলায় এক যুবকের মৃত্যুদণ্ড শেখ হাসিনার দেশে ফিরে আদালতে উপস্থিত হওয়া একমাত্র আইনি পথ চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার

মাগুরায় ভিটামিন এ ক্যাম্পেইন সম্পন্ন

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ১ লাখ ৭ হাজার ১০৫ শিশুকে লক্ষ্য নিয়ে শনিবার দিনব্যাপী ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়েছে।

সকাল ৮ টায় সদর উপজেলার ধলহরা কমিউনিটি ক্লিনিকে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক আশরাফুল আলম। এ সময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাক্তার প্রদীপ কুমার সাহা, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু নাসির বাবলু, চাউলিয়া পরিষদ চেয়ারম্যান হাফিজার রহমান প্রমুখ। একই সাথে ‘এ’ প্লাস ক্যাম্পেইন থেকে শিশুদের ৬ মাস বয়স পর্যন্ত মায়ের বুকের দুধ পান করানোর পরামর্শ দেয়ার পাশাপাশি ঘরে তৈরি পুষ্টি সমৃদ্ধ সুষম খাবার খাওয়ানোর বিষয়ে প্রচারণা চালানো হয়।

এই কর্মসূচি সফল করতে জেলার ১টি পৌরসভাসহ ৩৬টি ইউনিয়নের ৯৪১টি কেন্দ্রে ১৩২ জন সুপারভাইজার, ১ হাজার ৮৮২জন স্বেচ্ছাসেবক ও ২৪৩ জন মাঠ কর্মী কাজ করে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology