আজ, সোমবার | ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৪:৩৯

ব্রেকিং নিউজ :
মিরপুরে যুবদল কর্মী হত্যা: মাগুরা থেকে জিয়াউর রহমান রাজু আটক মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে ১০ হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন কালের সাক্ষী লাকার্তা সিকদার বাড়ি: শরীয়তপুরের এক অনন্য ঐতিহাসিক উপাখ্যান পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শালিখায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু মহম্মদপুরে পুকুরে ডুবে চাচাতো দুই বোনের মৃত্যু মাগুরায় স্কুল ছাত্রী ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যা মামলায় এক যুবকের মৃত্যুদণ্ড শেখ হাসিনার দেশে ফিরে আদালতে উপস্থিত হওয়া একমাত্র আইনি পথ চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার

মাগুরায় মহিলা পরিষদের উদ্যোগে সিডও দিবস পালন

মাগুরা প্রতিদিন ডটকম : নারীর প্রতি সকল প্রকার বৈষম্য বিলোপের দাবি নিয়ে মাগুরায় মঙ্গলবার সিডও দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে মাগুরা জেলা মহিলা পরিষদ বিকালে সৈয়দ আতর আলি গণগ্রন্থাগার মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়।

মাগুরা জেলা মহিলা পরিষদ সভানেত্রি মমতাজ বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সদস্য লিপিকা দত্ত, সহ-সভাপতি কাজী লাবনী জামান, বিশিষ্ট সমাজসেবক আব্দুর রউফ মাখন, বিশিষ্ট রাজনীতিবিদ এ্যাড. রাশেদ মাহমুদ শাহিন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এটিএম আনিসুর রহমান, এনজিও ব্যক্তিত্ব লায়লা কানিজ বানু,  ব্র্যাক প্রতিনিধি রোকেয়া বেগম, সাংবাদিক রূপক আইচ,  অধ্যাপিকা রুম্মান আরা লাবনীসহ আরো অনেকে।

আলোচনা সভায় বক্তারা নারীর প্রতি বিদ্যমান সকল প্রকার বৈষম্যতা দূর করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাখেন।

সভায় জেলা সদরসহ বিভিন্ন উপজেলা থেকে আগত নারীরা অংশ নেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology