আজ, বুধবার | ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১:১২

ব্রেকিং নিউজ :
মাগুরা থেকে প্রত্যাহার হলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ মাগুরায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন মিরপুরে বাসা থেকে বৃদ্ধার পচাগলা মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য মাগুরায় নতুন জেলা প্রশাসক হিসেবে যোগ দিচ্ছেন মোতাকাব্বীর আহমেদ আবার বাড়লো জ্বালানি তেলের দাম মাগুরায় চোরাই ৫টি মোটরসাইকেলসহ চোর সিণ্ডিকেটের এক সদস্য গ্রেফতার দুই মহাদেশ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এমপি মনোয়ার খান এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার জঙ্গল সলিমপুরে র‍্যাব -পুলিশের ক্যাম্প বুলডোজারে গুঁড়িয়ে দিয়েছে ইয়াসিন বাহিনী

মাগুরায় মাতৃগর্ভে শিশু গুলিবিদ্ধের ঘটনার তিন আসামীকে ভিন্ন মামলায় কারাদণ্ড

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় মাদক ও আধিপত্যের ঘটনাকে কেন্দ্র করে সন্ত্রাসি হামলা মামলার রায়ে বুধবার মাগুরার তিন যুবলীগ কর্মীকে তিন বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। দণ্ডপ্রাপ্তরা হচ্ছে আলি, নজরুল এবং সাগর।

এরা প্রত্যেকেই মাগুরার আলোচিত মাতৃগর্ভে শিশু গুলিবিদ্ধের ঘটনায় অভিযুক্ত আসামি।

মামলা সূত্রে জানা যায়, ২০১৫ সালের ২২ জুলাই তারিখে মাগুরা শহরের দোয়ারপাড় এলাকায় যুবলীগ কর্মী আলি এবং অন্যান্যরা আলমগির হোসেন নামে এক যুবককে কুপিয়ে জখম করে। এ ঘটনায় আলমগিরের বড় ভাই আতিয়ার রহমান মাগুরা থানায় ৯ জনকে অভিযুক্ত করে একটি মামলা দায়ের করেন। ওই মামলার যাবতীয় স্বাক্ষ্য প্রমাণাদি শেষে বুধবার মাগুরার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান যুবলীগ কর্মী আলি, নজরুল ও সাগরকে দোষি সাব্যস্ত করে প্রত্যেককে ৩ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১ মাস বিনাশ্রম কারাদণ্ড দেন।

উল্লেখ্য, ২০১৫ সালের এই সন্ত্রাসি হামলার পরদিন ২৩ জুলাই এই দণ্ডপ্রাপ্তরাসহ স্থানীয় যুবলীগ-ছাত্রলীগ কর্মীরা এলাকায় আধিপত্য বিস্তারের ঘটনা নিয়ে প্রকাশ্যে গোলাগুলিতে লিপ্ত হয়। যে ঘটনায় নাজমা নামে অন্তসত্ত্বা এক গৃহবধূ এবং তার গর্ভস্থ আট মাসের শিশু গুলিবিদ্ধ হয়। এছাড়াও মোমিন ভুইয়া নামে এক বৃদ্ধ গুলিবিদ্ধ হয়ে মারা যান। ওই ঘটনায় রুবেল ভুইয়া দায়েরকৃত মামলাটি এখনো বিচারাধিন রয়েছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology