আজ, বুধবার | ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১০:২০

ব্রেকিং নিউজ :
আবার হামলার শিকার হলেন নাসীরুদ্দিন পাটওয়ারী মাগুরা থেকে প্রত্যাহার হলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ মাগুরায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন মিরপুরে বাসা থেকে বৃদ্ধার পচাগলা মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য মাগুরায় নতুন জেলা প্রশাসক হিসেবে যোগ দিচ্ছেন মোতাকাব্বীর আহমেদ আবার বাড়লো জ্বালানি তেলের দাম মাগুরায় চোরাই ৫টি মোটরসাইকেলসহ চোর সিণ্ডিকেটের এক সদস্য গ্রেফতার দুই মহাদেশ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এমপি মনোয়ার খান এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার

মাগুরায় রাইড শেয়ারিং কোম্পানির ‘পাঠাও’ থেকে ৪৯০ বোতল ফেন্সিডিল উদ্ধার

মাগুরা প্রতিদিন ডটকম : জনপ্রিয় রাইড শেয়ারিং কোম্পানি ‘পাঠাও’ এর কার থেকে বিপুল পরিমাণ ফেন্সিডিল উদ্ধার করেছে সদর থানা পুলিশ। শনিবার রাতে সদর উপজেলার পাথরা গ্রামের ভিতর পরিত্যাক্ত অবস্থায় কারটিতে তল্লাশি চালিয়ে আমদানি নিষিদ্ধ ৪ শত ৯০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, শনিবার রাত সাড়ে দশটার দিকে মাগুরা পৌরসভার পাথরা গ্রামের দক্ষিন পাড়ায় রিপন শেখের বাড়ির সামনে থেকে পাঠাও কোম্পানির লোগো সম্বলিত ঢাকা মেট্রো গ-১১-৫৭০৫ নম্বরের সাদা রঙের প্রাইভেট কারটি পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। পরে কারটির পেছনে দুটি বস্তায় রাখা ফেন্সিডিলগুলো উদ্ধার হয়। যার আনুমানিক মূল্য ৫ লক্ষ টাকা।

 মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, রাতে সিমান্ত এলাকা থেকে ফেন্সিডিল বোঝাই একটি গাড়ি মাগুরার উপর দিয়ে যাওয়ার আগাম খরর পেয়ে শহরের বিভিন্ন পয়েন্টে পুলিশ মোতায়েন করা হয়। ধারনা করা হচ্ছে ফেন্সিডিল বহনকারীরা বিষয়টি বুঝতে পেরে কারটি পাথরা গ্রামের মধ্যে রেখে পালিয়ে যায়। পরে এলাকাবাসির কাছ থেকে খবর পেয়ে ফেন্সিডিল বোঝাই কারটি উদ্ধার করা হয়।

কার মালিক এবং ফেন্সিডিল বহনের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে তাদের নামে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানিয়েছেন তিনি।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology