আজ, বুধবার | ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৯:৩৮

ব্রেকিং নিউজ :
আবার হামলার শিকার হলেন নাসীরুদ্দিন পাটওয়ারী মাগুরা থেকে প্রত্যাহার হলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ মাগুরায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন মিরপুরে বাসা থেকে বৃদ্ধার পচাগলা মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য মাগুরায় নতুন জেলা প্রশাসক হিসেবে যোগ দিচ্ছেন মোতাকাব্বীর আহমেদ আবার বাড়লো জ্বালানি তেলের দাম মাগুরায় চোরাই ৫টি মোটরসাইকেলসহ চোর সিণ্ডিকেটের এক সদস্য গ্রেফতার দুই মহাদেশ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এমপি মনোয়ার খান এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার

মাগুরায় শেখ রাসেল ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় খেলায় নড়াইল দলের বিজয়

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে ‘শেখ রাসেল অনুর্ধ্ব-১৫ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় খেলায় শনিবার নড়াইল মুন্সি ওলিউর রহমান ফুটবল একাডেমী ট্রাইবেকারে ৪-৩ গোলের ব্যবধানে গোপালগঞ্জ ফুটবল একাডেমীকে পরাজিত করেছে।

চরম উত্তেজনাপুর্ণ খেলায় নির্ধারিত সময়ে আক্রমন পাল্টা আক্রমনে মধ্যে দিয়ে ৩-৩ ড্র হয়। এ সময় নড়াইলের পক্ষে অবুঝ, সজিব ও ননী গাজী একটি করে গোল করেন। অন্যদিকে গোপালগঞ্জ-এর পক্ষে রিয়াদ ২ টি ও জয় একটি গোল করেন।

পরে ট্রাইব্রেকারে নড়াইল মুন্সি ওয়ালিউর রহমান ফুটবল একাডেমি ৪-৩ গোলের ব্যবধানে গোপালগঞ্জ ফুটবল একাডেমিকে পরাজিত করে।

রোববার একই মাঠে যশোর শামসুল হুদা ফুটবল একাডেমি কুষ্টিয়া ফুটবল একাডেমির মুখোমুখি হবে।

টুর্নামেন্টে দুটি গ্রুপে স্বাগতিক মাগুরা আছাদুজ্জামান ফুটবল একাডেমি,  নড়াইল ওলিয়ার রহমান ফুটবল একাডেমি, গোপালগঞ্জ ফুটবল একাডেমি, যশোর শামসুল হুদা ও নুর ইসলাম ফুটবল একডেমি, ঝিনাইদহ ফুটবল একাডেমি, কুষ্টিয়া ফুটবল একাডেমি, খুলনা বিকেএসপি অংশ নিচ্ছে।

জেলা ক্রিড়া সংস্থার সহযোগিতায় মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখরের পৃষ্টপোষকতায় আছাদুজ্জামান স্পোর্টস একাডেমি এ টুর্নামেন্ট- এর আয়োজন করেছে।

আগামী ৬ সেপ্টেম্বর একই মাঠে ফাইনাল খেলা অনুষ্টিত হবে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology