আজ, বৃহস্পতিবার | ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৩:০১

ব্রেকিং নিউজ :
আবার হামলার শিকার হলেন নাসীরুদ্দিন পাটওয়ারী মাগুরা থেকে প্রত্যাহার হলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ মাগুরায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন মিরপুরে বাসা থেকে বৃদ্ধার পচাগলা মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য মাগুরায় নতুন জেলা প্রশাসক হিসেবে যোগ দিচ্ছেন মোতাকাব্বীর আহমেদ আবার বাড়লো জ্বালানি তেলের দাম মাগুরায় চোরাই ৫টি মোটরসাইকেলসহ চোর সিণ্ডিকেটের এক সদস্য গ্রেফতার দুই মহাদেশ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এমপি মনোয়ার খান এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার

মাগুরায় শ্রীপুরে সড়ক দূর্ঘটনায় কলেজ ছাত্রের মৃত্যু

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় শনিবার দপুরে সড়ক দূর্ঘটনায় কলেজ ছাত্র আকাশ মৃধা (২২) নিহত হয়েছেন। তিনি মাগুরার শ্রীপুর উপজেলার দ্বারিয়াপুর কলেজের প্রথম বর্ষের ছাত্র।

পুলিশ জানায়, মাগুরার শ্রীপুর উপজেলার পারপটোরা গ্রামের ডালিম মৃধার ছেলে আকাশ মৃধা দুপুরে মটর সাইকেল চালিয়ে বোনের বাড়ি শ্রীপুরের নবগ্রাম থেকে নিজের বাড়িতে ফিরছিলেন। সেখানে তার মা এবং বোনের মেয়েকে রেখে বাড়ি ফেরার পথে পূর্বপাড়া মসজিদের কাছে পৌঁছলে বিপরীত দিক থেকে ছুটে আসা অপর একটি মটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আকাশ মৃধা গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকদেব রায় জানান, এ ঘটনায় প্রাথমিকভাবে একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology