আজ, শুক্রবার | ১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ১২:৫৮

ব্রেকিং নিউজ :
পিকআপ ভাড়া করে চুরি-চোরাই ছাগল-গরু সহ তিনজন আটক কারাগারে ড্রাগ ডিলার তন্বীর নেটওয়ার্ক বিস্তারের চেষ্টা রুখে দিলেন মাগুরা জেল সুপার অসচ্ছল বন্দীদের আইনি সহায়তা দিতে মাগুরা ডিসির নির্দেশনা মাগুরায় মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রি, ৭৫ হাজার টাকা জরিমানা৭ দিন দোকান বন্ধ অধিক বয়সী কারাবন্দিদের জন্যে মাগুরা কারাকর্তৃপক্ষের মানবিক উদ্যোগ মাগুরায় নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা মাগুরার নয়ন ও সুমন যুবদলের কেন্দ্রীয় কমিটিতে যুগ্ম সম্পাদক আবার হামলার শিকার হলেন নাসীরুদ্দিন পাটওয়ারী মাগুরা থেকে প্রত্যাহার হলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ মাগুরায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন

মাগুরায় সরকারি প্রণোদনার দাবিতে মটর শ্রমিকদের বিক্ষোভ

মাগুরা প্রতিদিন ডটকম : অবিলম্বে গণপরিবহন চালু ও সরকারি প্রণোদনার দাবিতে রোববার বিক্ষোভ মিছিল করেছে মাগুরা জেলা বাস ও মিনিবাস মটর শ্রমিক ইউনিয়নের সদস্যরা।

দপুরে জেলা মটর শ্রমিক ইউনিয়ন অফিস থেকে শ্রমিক ইউনিয়নের ২ শতাধিক শ্রমিক বিক্ষোভ মিছিল নিয়ে শহরে প্রবেশ করে। বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নিজেদের দাবির পক্ষে শ্লোগান দেয়।

পরে ঢাকা-খুলনা মহাসড়কে অবস্থান নিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে। এ সমাবেশ থেকে জেলা বাস মিনিবাস মটর শ্রমিক ইউনিয়ন সভাপতি ইমদাদুর রহমান বলেন, সারাদেশে সবকিছু চলছে কিন্তু আমাদের গণপরিবহন রয়েছে বন্ধ। গত এক মাসে শ্রমিকেরা পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাবন করছে। কিন্তু সরকার আমাদের কোনো প্রকার খোজ খবর রাখেনি। এ অবস্থায় অবিলম্বে গণপরিবহন চালু করার জন্যে সরকারের প্রতি জোর আহবান জানিয়েছি।

দাবির স্বপক্ষে সোমবার জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি প্রদান করা হবে বলেও তিনি জানান।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology