আজ, বৃহস্পতিবার | ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ৯:১০

ব্রেকিং নিউজ :
মাগুরায় টিএসপি-ডিএপি সারের সংকট, চাহিদার তুলনায় বরাদ্দ কম মাগুরায় ৫ লাখ টাকার চুক্তিতে সিআইডি সেজে অপহরণের চেষ্টা -৭ জন গ্রেফতার জাসদ নেতা মাগুরার সাবেক উপজেলা চেয়ারম্যান এম এ আওয়াল আর নেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের হস্তক্ষেপে সংঘর্ষ এড়াল মহম্মদপুর বিএনপির দুইপক্ষ কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পায়নে মাগুরাকে এগিয়ে নিতে ঢাকায় উদ্যোক্তা কর্মশালা ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎ চলে আসায় বিদ্যুৎস্পৃষ্ট চোর মাগুরায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-ফলমেলা উদ্বোধন মাগুরায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা মাগুরায় আবালপুর হাওড় এলাকায় দুই মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ২ মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন

মাগুরায় স্ত্রীর সঙ্গে বিশ টাকা নিয়ে ঝগড়ার জেরে যুবকের আত্মহত্যা

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় ২০ টাকা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে মুক্তার হোসেন (৩৫) নামে এক ব্যক্তির আত্মহত্যার ঘটনা ঘটেছে।

পেশায় রাজমিস্ত্রি মুক্তার মাগুরার সদর উপজেলার মঘি ইউনিয়নের কাপালিডাঙ্গা গ্রামের ইবাদত মোল্যার ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে মুক্তার হোসেনের তৃতীয় শ্রেণিতে পড়ুয়া মেয়ে শ্রাবণি স্কুলের যাওয়ার সময় বাবার কাছে ২০ টাকা দাবি করে। এ সময় মুক্তার হোসেন তার স্ত্রী ডলিকে নিজের কাছ থেকে ২০ টাকা দিতে বলেন। কিন্তু ডলি না দিলে উভয়ের মধ্যে কথা কাটাকাটির সৃষ্টি হয়। এরই এক পর্যায়ে মুক্তার হোসেন ঘরে গিয়ে কীটনাশক পান করেন। ঘটনার পর পরিবারের লোকজন তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাত্র ২০ টাকা নিয়ে ঝগড়ার জেরে মুক্তার হোসেন আত্মহত্যা করলেও এ বিষয়ে কারো কোনো অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুস্তাফিজুর রহমান জানান।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology